১০:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মিরপুর মডেল থানার পেছনের ঝোপঝাড় থেকে জং ধরা চায়না রাইফেল উদ্ধার
Din Islam
- আপডেট এর সময় : ০১:৩৭:৪৫ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬
- / 9
নিজস্ব প্রতিবেদক,ঢাকা
রাজধানীর মিরপুর মডেল থানা ভবনের পেছনের ঝোপঝাড় থেকে একটি পরিত্যক্ত জং ধরা চায়না রাইফেল উদ্ধার করেছে পুলিশ।
বুধবার সকাল ১০টা ৪৫ মিনিটে থানা ভবনের পেছনের ঝোপঝাড়ে অস্ত্রটি পড়ে থাকতে দেখে পুলিশ সেটি উদ্ধার করে।
একইদিন মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান এ তথ্য জানান।
তিনি, থানা ভবনের পেছনের ঝোপঝাড় থেকে পরিত্যক্ত অবস্থায় একটি জং ধরা চায়না রাইফেল উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়া অস্ত্রটি একটি চায়না রাইফেল। রাইফেলটির বাট নম্বর ২১৩৬ এবং এটি দীর্ঘদিন পরিত্যক্ত অবস্থায় থাকায় জং ধরে গেছে।
পুলিশ জানিয়েছে, অস্ত্রটি কীভাবে সেখানে এলো বা কারা ফেলে গেছে, তা তদন্ত করে দেখা হচ্ছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
28 July 2026

মিরপুর মডেল থানার পেছনের ঝোপঝাড় থেকে জং ধরা চায়না রাইফেল উদ্ধার
ট্যাগ :



















