০৭:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

লালবাগে ২৪ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ, মূল্য প্রায় ৪ কোটি ৮ লাখ টাকা

Din Islam
  • আপডেট এর সময় : ০৬:৩২:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
  • / 1

নিজস্ব প্রতিবেদক,ঢাকা

রাজধানীর লালবাগে অভিযান চালিয়ে প্রায় ৪ কোটি ৮ লাখ টাকা মূল্যের ২৪ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।

মঙ্গলবার (২৮ জুলাই) বিকেলে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।

তিনি বলেন,গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার ভোর ৪টা থেকে সকাল ৮টা পর্যন্ত লালবাগ থানাধীন বুড়িগঙ্গা নদীর লোহার ব্রিজসংলগ্ন এলাকায় কোস্ট গার্ড স্টেশন পাগলা বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় একটি সন্দেহজনক ট্রাকে তল্লাশি চালিয়ে প্রায় ৪ কোটি ৮ লাখ টাকা মূল্যের ২৪ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়।

পরে জব্দ করা পলিথিন বিনষ্টের জন্য নারায়ণগঞ্জ পরিবেশ অধিদপ্তরের কাছে হস্তান্তর করা হয়। এ সময় ট্রাকটির চালক ও হেল্পারের কাছ থেকে মুচলেকা নিয়ে ট্রাকসহ ছেড়ে দেওয়া হয়।

কোস্ট গার্ড জানিয়েছে, পরিবেশ সংরক্ষণে নিষিদ্ধ পলিথিনের উৎপাদন, পরিবহন ও বিপণনের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

28 July 2026

লালবাগে ২৪ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ, মূল্য প্রায় ৪ কোটি ৮ লাখ টাকা

ট্যাগ :
abc

লালবাগে ২৪ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ, মূল্য প্রায় ৪ কোটি ৮ লাখ টাকা

আপডেট এর সময় : ০৬:৩২:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬