১২:৩৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

মেট্রোরেলে ইফতার করা যাবে না

Jaffrey Alam
  • আপডেট এর সময় : ০৮:৩১:৩২ অপরাহ্ন, রবিবার, ১০ মার্চ ২০২৪
  • / 284

রমজান মাসের শেষ ১৫ দিন মেট্রোরেল চলাচলের সময় এক ঘণ্টা করে বাড়ানো হবে। মতিঝিল থেকে সর্বশেষ ট্রেন রাত ৯টা ৪০ মিনিটে এবং উত্তরা থেকে সর্বশেষ ট্রেন রাত ৯টায় ছাড়বে বলেছে জানিয়েছে মেট্রোরেল পরিচালনাকারী প্রতিষ্ঠান ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)। রোববার (১০ মার্চ) বিকেলে রাজধানীর ইস্কাটনে ডিএমটিসিএলের সভা কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা জানান সংস্থাটির ব্যবস্থাপনা পরিচালক এমএএন ছিদ্দিক। তিনি বলেন, কোনো অবস্থাতেই ইফতারের সময়ে কনকোর্স প্লাজা, প্লাটফর্ম ও মেট্রোরেলের ভেতরে কোনো খাবার গ্রহণ করা যাবে না। তবে ইফতারের সময়ের আগে-পরে ২৫০ এমএল বোতল বহন করা যাবে। এক্ষেত্রে অবশ্যই পানির বোতল বিনে ফেলতে হবে। যেখানে-সেখানে ফেলা যাবে না। ট্রেনের ভেতর ও বাইরে এলইডি স্ক্রিনে ইফতারের সময়সূচি প্রদর্শিত হবে। এমএএন ছিদ্দিক বলেন, ১৬ রমজান থেকে ঈদুল ফিতরের আগের দিন পর্যন্ত মেট্রোরেল চলাচলের সময়সীমা এক ঘণ্টা বাড়বে। সেই সময় আরো ১০টি মেট্রো ট্রেন চলাচল করবে। এতে সেই সময় দিনে মেট্রো ট্রেন চলাচলের সংখ্যা হবে ১৯৪ বার। সেই সময় যাত্রী চলাচল করতে পারবেন দিনে ৪ লাখ ৪৭ হাজার ৭৫২ জন।

28 July 2026

মেট্রোরেলে ইফতার করা যাবে না

ট্যাগ :
abc

মেট্রোরেলে ইফতার করা যাবে না

আপডেট এর সময় : ০৮:৩১:৩২ অপরাহ্ন, রবিবার, ১০ মার্চ ২০২৪