০৬:২৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

দেশটা বিপদের মধ্যে আছে : মির্জা আব্বাস

Jaffrey Alam
  • আপডেট এর সময় : ১০:৪৬:২৫ অপরাহ্ন, বুধবার, ১৩ মার্চ ২০২৪
  • / 249

গত ১১ মার্চ দুপুরে রাজধানী শাজাহানপুরে তার নিজ বাসায় এক সংবাদ সম্মেলনে মির্জা আব্বাস এসব কথা বলেন। গত ৯ মার্চ নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে লিফলেট বিতরণ পূর্ব এক সংক্ষিপ্ত সমাবেশে দেওয়া তাঁর বক্তব্য কয়েকটি পত্রিকা ভুলভাবে উপস্থাপন করেছে এমন অভিযোগ করেন মির্জা আব্বাস। ভুল বোঝাবুঝির সৃষ্টি যাতে না হয়, সে জন্যই এই সংবাদ সম্মেলন বলে জানান তিনি। মির্জা আব্বাস বলেন, গণতান্ত্রিক ও মৌলিক অধিকার প্রতিষ্ঠার জন্য আমরা প্রায় ১৭ বছর ধরে আন্দোলন করে যাচ্ছি। এই ধারাবাহিকতায় গেলো বছরের ২৮ অক্টোবর অতর্কিত আক্রমণ হয়ে গেলো। মির্জা আব্বাস বলেন, আমাদের তো এমন বিষয় না যে কালকেই ক্ষমতায় যেতে হবে। আগে বলছি এখনও বলছি, এ আন্দোলন ক্ষমতায় যাওয়ার জন্য না, এ আন্দোলন জনগণের মৌলিক অধিকার, কথা বলার অধিকার, ভোটের অধিকার, বাঁচার জন্যই আমাদের এ আন্দোলন। এ আন্দোলন চলবে, এ আন্দোলন থেমে থাকবে না। আমরা না পারি আর কেউ করবে, আন্দোলন হবেই। সরকার ভয়ে আছে জানিয়ে মির্জা আব্বাস বলেন, বিশ্বব্যাপী পরিচিত, সরকার একটা ডামি নির্বাচন করে ক্ষমতায় এসেছে। সাংবাদিকদের মির্জা আব্বাস বলেন, সরকারের কাছে দেশটা যদিওবা একটা স্বর্গরাজ্যে পরিণত হয়েছে। আসলে ব্যাপারটা কিন্তু তা নয়। একজন মন্ত্রী বলেন ‘বড়ই দিয়ে ইফতার করেন’। কিন্তু সে মন্ত্রীর হয়তো অভিজ্ঞতাই নাই, খালি পেটে বরই খেলে একজন মানুষ মারা যেতে পারেন। খালি পেটে বরই খেলে কত বড় মারাত্মক সমস্যা হতে পারে। “জনগণের জন্য বরই, বেগুনির বদলে পেঁপে আরও কিছু, আর তাদের জন্য দামি ফল, খেজুর, আঙ্গুর” শিল্পমন্ত্রীর ইফতার নিয়ে বক্তব্যের প্রতিক্রিয়ায় এসব মন্তব্য করেন মির্জা আব্বাস।

28 July 2026

দেশটা বিপদের মধ্যে আছে : মির্জা আব্বাস

ট্যাগ :
abc

দেশটা বিপদের মধ্যে আছে : মির্জা আব্বাস

আপডেট এর সময় : ১০:৪৬:২৫ অপরাহ্ন, বুধবার, ১৩ মার্চ ২০২৪