০৩:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ভারতের স্বার্থরক্ষায় ব্যস্ত ছিল বিগত সরকার ,পীর সাহেব চরমোনাই

Jaffrey Alam
  • আপডেট এর সময় : ০১:২০:১০ অপরাহ্ন, সোমবার, ১৮ নভেম্বর ২০২৪
  • / 155

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতী সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম পীর সাহেব চরমোনাই বলেছেন, স্বাধীনতার ৫৩ বছর পরও বাংলাদেশ সেই সাম্য, মর্যাদা, ন্যায় ও বিচার প্রতিষ্ঠা করতে পারেনি, যেসব উদ্দেশ্য নিয়ে দেশের মানুষ রক্ত ​​দিয়ে স্বাধীনতা অর্জন করেছিল।রোববার (১৭ নভেম্বর) বিকেলে বরিশালের বাকেরগঞ্জ উপজেলার চরাদি ফজলুল হক মাধ্যমিক বিদ্যালয় মাঠে ইসলামী আন্দোলন বাংলাদেশ বাকেরগঞ্জ পূর্ব উপজেলা শাখার আয়োজনে গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

চরমোনাই পীর বলেন, বাংলাদেশ পাঁচবার দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছে। দেশের টাকা পাচার করে বিদেশে ‘বেগমপাড়া’ তৈরি হয়েছে। যখন বাংলাদেশের মানুষ তাদের ন্যায্য অধিকার দাবি করতে রাস্তায় নামে, তখন তাদের গুম করা হয়। দিনের ভোট রাতে হয়ে যায়, মেধাবী সন্তানদের পাখির মতো গুলি করে হত্যা করা হয়।

তিনি বলেন, বিগত সরকার শপথ নেওয়ার আগেই সরকারের দালালরা ভারতের সঙ্গে এমন সব চুক্তি করেছে, যা শুধুমাত্র ভারতের স্বার্থ রক্ষা করেছে। এসব চুক্তির মাধ্যমে বাংলাদেশের কোনো উপকার হয়নি, বরং তারা বলেছেন ‘ভারতকে যা করেছি, তা ভারত সারা জীবন মনে রাখবে।’ ভারতের দালালরা বাংলাদেশের মাটিকে কলঙ্কিত করেছে, বিগত ফ্যাসিবাদী সরকার দেশের স্বার্থ না দেখে, বিদেশী স্বার্থ রক্ষায় ব্যস্ত ছিল।

গণসমাবেশে বক্তারা ছাত্র জনতার বিপ্লবে সংঘটিত গণহত্যার বিচার, দুর্নীতিবাজদের গ্রেপ্তার, অবৈধ সম্পদ বাজেয়াপ্ত এবং তাদের নির্বাচনে অযোগ্য ঘোষণার দাবি করেন। তারা সংক্ষানুপাতিক (PR) পদ্ধতিতে জাতীয় সংসদ নির্বাচনের ব্যবস্থা এবং ইসলামী সমাজভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠার মাধ্যমে ইহকালীন শান্তি ও পরকালীন মুক্তির লক্ষ্যে কাজ করার আহ্বান জানান।গণসমাবেশে বিশেষ অতিথি ছিলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য আলহাজ্ব খন্দকার গোলাম মাওলা, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা মোঃ নুরুল ইসলাম আল আমিন, বরিশাল জেলা সহ-সভাপতি শেখ শামসুল আলম মিলন, এবং অন্যান্য নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা সভাপতি মাওলানা মোঃ মাহবুব হোসেন ইলিয়াস। সঞ্চালনা করেন উপজেলা সেক্রেটারি আব্দুল খালেক হাওলাদার ও যুব আন্দোলনের সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা মোঃ সোলায়মান।সমাবেশে বাকেরগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দও বক্তব্য রাখেন।

28 July 2026

ভারতের স্বার্থরক্ষায় ব্যস্ত ছিল বিগত সরকার ,পীর সাহেব চরমোনাই

abc

আপডেট এর সময় : ০১:২০:১০ অপরাহ্ন, সোমবার, ১৮ নভেম্বর ২০২৪