০২:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

পেয়ারা বাগানে পড়ে ছিলো আওয়ামী লীগ নেতার মরদেহ

Jaffrey Alam
  • আপডেট এর সময় : ১১:৫৭:৫৯ পূর্বাহ্ন, শুক্রবার, ৬ ডিসেম্বর ২০২৪
  • / 158

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে পেয়ারা বাগান থেকে কামরুল ইসলাম (৪২) নামে এক আওয়ামী লীগ নেতার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।শুক্রবার (৬ ডিসেম্বর) সকাল ৯টার দিকে উপজেলার নাচোল ইউনিয়নের হাকলোর সাতালপাড়া এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

কামরুল ইসলাম নাচোল ইউনিয়নের সূর্যপুর গ্রামের মৃত হোসেন আলির ছেলে। তিনি ওই ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ছিলেন।

স্থানীয়রা জানান, সকালে পেয়ারা বাগানে কামরুলের মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেওয়া হয়। পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে নিয়ে যায়।নাচোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। তবে কীভাবে মৃত্যু হয়েছে এখনই বলা যাচ্ছে না। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর কারণ জানা যাবে।

28 July 2026

পেয়ারা বাগানে পড়ে ছিলো আওয়ামী লীগ নেতার মরদেহ

abc

আপডেট এর সময় : ১১:৫৭:৫৯ পূর্বাহ্ন, শুক্রবার, ৬ ডিসেম্বর ২০২৪