০৩:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

নির্বাচনেই সংকটের সমাধান

Jaffrey Alam
  • আপডেট এর সময় : ১২:৪৯:২৯ অপরাহ্ন, শুক্রবার, ৯ মে ২০২৫
  • / 350

অন্তর্বর্তী সরকার ক্ষমতা গ্রহণের পর থেকেই নির্বাচনের দাবি জানিয়ে আসছে দেশের অন্যতম প্রধান রাজনৈতিক দল বিএনপি। কিন্তু সংস্কারের আগে নির্বাচন নয়, এমন সুরে নির্বাচনের সুনির্দৃষ্ট রোডম্যাপ দেয়নি সরকার। তাই দিন যতই গড়াচ্ছে ঘোলাটে হচ্ছে পানি। চাপা ক্ষোভ বেরিয়ে আসছে রাজনৈতিক নেতাদের বক্তব্যে।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু মনে করেন, অনন্তকাল থাকবে না অন্তর্বর্তীকালীন সরকার। এই সরকার যত দ্রুত নিবার্চন দেবে ততই দেশের জন্য ভালো। দেশে যদি শিগগিরি নির্বাচিত সরকার না আসে তাহলে স্বাধীনতা সার্বভৌমত্ব হুমকির মুখে পড়বে, এমনকি বিদেশি বিনিয়োগ শুন্যের কোঠায় দাঁড়াবে বলেও শঙ্কা প্রকাশ করেন তিনি। বিএনপির এই নেতা বলেন, সংস্কারের দোহায় দিয়ে অন্তর্বর্তী সরকার ডিসেম্বরের মধ্যে যদি নির্বাচন না দেয় তাহলে দেশের জন্য তা মোটেই কল্যাণকর হবে না।
এক প্রশ্নে জাবাবে ইকবাল হাসান মাহমুদ টুকু মানবিক করিডর নিয়ে বলেন, রাজনৈতিক দলগুলোর সাথে কোনরকম আলোচনা না করে অনির্বাচিত সরকার এমন করিডর দিতে পারে না। এটি দেশের জন্য হুমকির কারণ হবে বলেও মন্তব্য করেন বিএনপির এই সিনিয়র নেতা।
এদিকে, গণঅধিকার পরিষদের চেয়ারম্যান নুরুল হক নুর বলছেন, রাজনৈতিক দলগুলোর মতামত উপেক্ষা করে যদি এই সরকার ক্ষমতায় টিকে থাকার চেষ্টা করে তবে, তারা সমর্থন হারাতে পারে। তিনি আরও বলেন, সরকার নির্বাচনের সময় নিয়ে টালবাহানা করছে। এটা অবশ্যই দেশের জন্য অসনীসংকেত। সংস্কারকে ঢাল বানিয়ে একটি মহল দীর্ঘ দিন ক্ষমতায় টিকে থাকার চেষ্টা করছে উল্লেখ করে তিনি আরও বলেন, কেউ যদি নতু ফ্যাসিজমের জন্ম দিতে চায়, তবে জনগণকে সঙ্গে নিয়ে এর উচিৎ জবাব দেয়া হবে।রাজনৈতিক ঐকমত্যের ভিত্তিতে নির্বাচনকেন্দ্রিক সংস্কার করে দ্রুত নিবার্চনী রোডম্যাপ ঘোষণার দাবিও জানান তিনি।
ফ্যাসিবাদের পতনের পর নয় মাস চলে গেলেও দেশে নতুন নির্বাচন হয়নি; গঠিত হয়নি নতুন সরকার। এ কারণে দেশের সবচেয়ে বড় দল বিএনপিসহ অনেকেই চাইছে নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ।

28 July 2026

নির্বাচনেই সংকটের সমাধান

ট্যাগ :
abc

নির্বাচনেই সংকটের সমাধান

আপডেট এর সময় : ১২:৪৯:২৯ অপরাহ্ন, শুক্রবার, ৯ মে ২০২৫