০৬:০৯ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ব্যাপক সমালোচনার পরও বহাল বিআইডব্লিউটিএ’র আইয়ুব

Jakir Hossain
  • আপডেট এর সময় : ০৪:২১:০০ অপরাহ্ন, রবিবার, ১২ অক্টোবর ২০২৫
  • / 225

ব্যাপক সমালোচনা ও দুর্নীতির অভিযোগের পরও বিশ্বব্যাংকের অর্থায়নে বাস্তবায়িত বিআইডব্লিউটিপি-১ প্রকল্পের পরিচালকের দায়িত্বে রাখা হয়েছে বিআইডব্লিউটিএ’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী আইয়ুব আলীকে। দুর্নীতি দমন কমিশনে অভিযোগ জমা হওয়ার পরও অজানা কারণে এই আওয়ামী দোসরের বিরুদ্ধে কোন পদক্ষেপ নেয়া হয়নি। উল্টো বর্তমান সরকারের প্রভাবশালী একটি চক্রের মদদে বাহল তবিয়তেই আছেন তিনি।
ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার এপিএস সাইফুজ্জামান শেখরের নিকট আত্মীয় হিসেবে পরিচিত এবং বঙ্গবন্ধু পরিষদের সহ-সভাপতি পদে বিআইডব্লিউটিএ শাখার দায়িত্বে থাকা আইয়ুব আলীকে নিয়ে বিতর্ক নতুন নয়। এর আগেও বিভিন্ন কর্মকান্ডে আলোচনায় আসে তার নাম।
গত বছর নিজের প্রজেক্ট অফিসের সামনেই মারধরের শিকার হন আইয়ুব আলী। সে সময় থানায় একটি অভিযোগ দায়ের করেন তিনি। গুঞ্জন রয়েছে সিন্ডকেটের ঠিকাদারকে বার বার কাজ পাইয়ে দিতে সহযোগিতা করা, অন্যান্য ঠিকদারদের বঞ্চিত করা, টাকার বিনিময়ে কাজ দেয়ার প্রতিশ্রুতি দিয়েও ঠিকাদারকে কাজ না দেয়াসহ বেশকিছু ঘটনায় ক্ষুব্ধ ঠিকাদারের লোকজন তাকে মারধর ও লাঞ্চিত করে।
এছাড়া, চাঁদপুর আধুনিক নৌ-বন্দরের নির্মাণকাজের ধীরগতির কারণেও সমালোচিত হয়েছেন তিনি। গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, দুই বছর মেয়াদি প্রকল্পের ১৬ মাস পার হলেও শেষ হয়নি পাইলিং। এজন্য স্থানীয়রা সংশ্লিষ্ট কর্মকর্তা ও ঠিকাদারের গাফিলতিকে দুষলেও, বিআইডব্লিউটিএ’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী ও প্রকল্প পরিচালক মো. আইয়ুব আলী খোঁড়া অজুহাতে দায় সারেন।
আইয়ুব আলী পরিচালিত বিশ্বব্যাংকের অর্থায়নে বাস্তবায়িত বিআইডব্লিউটিপি-১ প্রকল্প নিয়েও রয়েছে নানান অভিযোগ। এছাড়া, ১১টি নিম্নমানের ড্রেজার কেনার নামে প্রায় ৫০ কোটি টাকা আত্মসাৎ, নিয়মবহির্ভূত বিল অনুমোদন করে সরকারি টাকা লুট, যন্ত্রপাতি কেনা ও মেরামতে হরিলুটসহ নানান অভিযোগ রয়েছে এই কর্মকর্তার বিরুদ্ধে।
এরপরও অজানা কারণে বিশ্বব্যাংকের অর্থায়নে বাস্তবায়িত প্রকল্পের পরিচালকের দায়িত্বে রয়েছেন তিনি। গুঞ্জন রয়েছে বিশেষ সুবিধার নিয়ে বিআইডব্লিউটিএ’র চেয়ারম্যান এখনও মদদ দিয়ে চলেছেন এই আওয়ামী দোসরকে।

27 July 2026

ব্যাপক সমালোচনার পরও বহাল বিআইডব্লিউটিএ’র আইয়ুব

ট্যাগ :
abc

ব্যাপক সমালোচনার পরও বহাল বিআইডব্লিউটিএ’র আইয়ুব

আপডেট এর সময় : ০৪:২১:০০ অপরাহ্ন, রবিবার, ১২ অক্টোবর ২০২৫