০৮:২৪ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

পাসপোর্ট নিতে এসে গ্রেপ্তার ফারইস্টের নজরুল, ৫ দিনের রিমান্ড

Shuvo Ahmed
  • আপডেট এর সময় : ১২:০৬:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫
  • / 387

নিম্ন আদালতে পাসপোর্ট নিতে এসে দুর্নীতির মামলায় গ্রেপ্তার হয়েছেন ফারইস্ট ইসলামী লাইফ ইনস্যুরেন্স কোম্পানি লিমিটেডের সাবেক চেয়ারম্যান মো. নজরুল ইসলাম। বৃহস্পতিবার দুপুরে দুর্নীতি দমন কমিশনের (দুদক) একটি দল মহানগর দায়রা জজ আদালত প্রাঙ্গণ থেকে তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারের পর অর্থ আত্মসাতের মামলায় আদালতের কাছে সাত দিনের রিমান্ড আবেদন জানান মামলার তদন্ত কর্মকর্তা দুদকের উপপরিচালক মো. মশিউর রহমান। দুদকের পক্ষে প্রসিকিউটর মোহাম্মদ তরিকুল ইসলাম রিমান্ডের পক্ষে শুনানি করেন। নজরুল ইসলামের রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন তার আইনজীবী শাহিনুর ইসলাম ও বাবুল মিয়া। শুনানির পর তাকে পাঁচ দিনের রিমান্ডে নেওয়ার আদেশ দেন ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ সাব্বির ফয়েজ। নজরুল ইসলামের আইনজীবী শাহিনুর ইসলাম বলেন,”হাই কোর্ট বিভাগ ‘কোম্পানি ম্যাটারে’ তার পাসপোর্ট জমা দিতে বলে। তার পাসপোর্টটি ছিল মহানগর দায়রা জজ আদালতে। আমরা আদালত থেকে গতকাল পাসপোর্ট নেওয়ার পারমিশন পেয়েছিলাম। আজ পাসপোর্টটি রিসিভ করার জন্য তিনি আদালতে এসেছিলেন। সে অবস্থায় দুদক তাকে গ্রেপ্তার করে।” গত ৩১ জুলাই দুদকের উপপরিচালক সৈয়দ আতাউল কবির বাদী হয়ে নজরুল ইসলামসহ ২৪ জনের বিরুদ্ধে মামলা করেন।

মামলার অভিযোগে বলা হয়, আসামিরা ঢাকার তোপখানা রোডের একটি জমি ও স্থাপনা অনিয়ম করে ২০৭ কোটি ৩৬ লাখ টাকায় কেনাবেচা করেন। দুদক বলছে, এই লেনদেনের মাধ্যমে ফারইস্ট ইসলামী লাইফ ইনস্যুরেন্স কোম্পানির ৪৫ কোটি টাকা আত্মসাৎ করে নজরুল ইসলাম, পরিচালক এম এ খালেক এবং তাদের স্বার্থসংশ্লিষ্ট ব্যক্তিরা বিভিন্ন ব্যাংক হিসাবে স্থানান্তর করা হয়।

29 July 2026

পাসপোর্ট নিতে এসে গ্রেপ্তার ফারইস্টের নজরুল, ৫ দিনের রিমান্ড

ট্যাগ :
abc

পাসপোর্ট নিতে এসে গ্রেপ্তার ফারইস্টের নজরুল, ৫ দিনের রিমান্ড

আপডেট এর সময় : ১২:০৬:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫