০৯:০১ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

বিএনপির হেভিওয়েট প্রার্থীরা কে কোন আসনে

Shuvo Ahmed
  • আপডেট এর সময় : ০২:২০:৫৬ অপরাহ্ন, বুধবার, ৩ ডিসেম্বর ২০২৫
  • / 327

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য প্রার্থী তালিকা চূড়ান্ত করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। ২৩৭টি আসনে সম্ভাব্য মনোনয়ন পাওয়াদের মধ্যে আলোচনায় এসেছে বিএনপির হেভিওয়েট নেতারা কে কোন আসনে নির্বাচন করবেন। সোমবার (৩ নভেম্বর) বিকেলে ২৩৭টি আসনের প্রার্থী তালিকা ঘোষণা করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া দিনাজপুর-৩, বগুড়া-৭ ও ফেনী-১ আসনে নির্বাচন করবেন এবং তার ছেলে ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বগুড়া-৬ আসন থেকে লড়বেন।

এ ছাড়া হেভিওয়েট নেতাদের মধ্যে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর লড়াই করবেন ঠাকুরগাঁও-১ থেকে। দলের স্থায়ী কমিটির সদস্যদের মধ্যে ড. খন্দকার মোশাররফ হোসেন কুমিল্লা-২, ড. আব্দুল মঈন খান নরসিংদী-২, গয়েশ্বর চন্দ্র রায় ঢাকা-৩, মির্জা আব্বাস ঢাকা-৮, আমীর খসরু মাহমুদ চৌধুরী চট্টগ্রাম-১০, সালাহউদ্দিন আহমদ কক্সবাজার-১, অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন দিনাজপুর-৬, মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম ভোলা-৩, ইকবাল হাসান মাহমুদ টুকু সিরাজগঞ্জ-২ আসনে লড়বেন।

এছাড়া কেন্দ্রীয় নেতাদের মধ্যে সাবেক শিক্ষামন্ত্রী ড. ওসমান ফারুক কিশোরগঞ্জ-৩, সাবেক মন্ত্রী এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী পটুয়াখালী-১ আসনে, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর নেত্রকোণা-১ আসনে লড়বেন।

রাজশাহী-২ থেকে মিজানুর রহমান মিনু, রাজশাহী-৫ থেকে অধ্যাপক নজরুল ইসলাম, নাটোর-২ থেকে রুহুল কুদ্দুস তালুকদার দুলু, মাগুরা-২ থেকে নিতাই রায় চৌধুরী, বরিশাল-৫ আসনে মো. মজিবুর রহমান সরওয়ার, জামালপুর-১ এম রশিদুজ্জামান মিল্লাত, মুন্সীগঞ্জ-২ মিজানুর রহমান সিনহা, ঢাকা-২ আমান উল্লাহ আমান, চাঁদপুর-১ আ.ন.ম. এহছানুল হক মিলন, নোয়াখালী-২ জয়নাল আবদিন ফারুক, নোয়াখালী-৩ মো. বরকত উল্লাহ বুলু ও লক্ষ্মীপুর-৩ আসনে শহীন উদ্দিন চৌধুরী এ্যানি লড়াই করবেন।

27 July 2026

বিএনপির হেভিওয়েট প্রার্থীরা কে কোন আসনে

ট্যাগ :
abc

বিএনপির হেভিওয়েট প্রার্থীরা কে কোন আসনে

আপডেট এর সময় : ০২:২০:৫৬ অপরাহ্ন, বুধবার, ৩ ডিসেম্বর ২০২৫