০৪:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

আ. লীগের ধারাবাহিক ককটেল সন্ত্রাসেরই অংশ মগবাজারের ঘটনা: ডিএমপি

  • আপডেট এর সময় : ০৫:৪০:৪৮ অপরাহ্ন, বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫
  • / 139

রাজধানীর মগবাজার ফ্লাইওভার এলাকায় বিস্ফোরক নিক্ষেপের ঘটনায় এক যুবক নিহত হওয়ার ঘটনাকে কার্যক্রম নিষিদ্ধ রাজনৈতিক দল আওয়ামী লীগের পরিকল্পিত ও ধারাবাহিক ককটেল সন্ত্রাসের অংশ হিসেবে প্রাথমিকভাবে প্রতীয়মান হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

বুধবার (২৪ ডিসেম্বর) রাতে ডিএমপির উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য জানান।

তিনি বলেন, বুধবার রাত ৭টা ১০ মিনিটে মগবাজার ফ্লাইওভার থেকে অজ্ঞাতনামা দুষ্কৃতকারীদের ছোঁড়া বিস্ফোরক দ্রব্যের আঘাতে সিয়াম মজুমদার (২১) নামে এক ব্যক্তি ঘটনাস্থলেই নিহত হন। নিহত সিয়াম স্থানীয় একটি মোটরকার ডেকোরেশন দোকানে কর্মরত ছিলেন।

ঘটনার সময় সিয়াম মগবাজার নিউ ইস্কাটন রোডে অবস্থিত কেন্দ্রীয় মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড কাউন্সিলের সামনে রাস্তার ওপর দাঁড়িয়ে ছিলেন। এ সময় ওপর থেকে ছোঁড়া বিস্ফোরকটি তার শরীরে আঘাত হানে।

খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। ঘটনাস্থল থেকে বিস্ফোরকের আলামত সংগ্রহ করা হয়েছে।

ডিসি তালেবুর রহমান আরও জানান, প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে এটি নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের পরিকল্পিত ও ধারাবাহিক ককটেল সন্ত্রাসের অংশ, যার মূল উদ্দেশ্য রাজধানীতে জনমনে ভীতি ও আতঙ্ক সৃষ্টি করা।

ঘটনার সঙ্গে জড়িত দুষ্কৃতকারীদের শনাক্ত ও গ্রেফতারে পুলিশ কাজ করছে বলে জানানো হয়। পাশাপাশি ঢাকা মহানগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে চেকপোস্ট ও টহল কার্যক্রম জোরদার করা হয়েছে।

এ ঘটনায় সংশ্লিষ্ট কোনো তথ্য থাকলে নিকটস্থ থানা অথবা জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ যোগাযোগ করে পুলিশকে সহযোগিতা করার জন্য নগরবাসীর প্রতি আহ্বান জানিয়েছে পুলিশ।

28 July 2026

আ. লীগের ধারাবাহিক ককটেল সন্ত্রাসেরই অংশ মগবাজারের ঘটনা: ডিএমপি

ট্যাগ :
abc

আ. লীগের ধারাবাহিক ককটেল সন্ত্রাসেরই অংশ মগবাজারের ঘটনা: ডিএমপি

আপডেট এর সময় : ০৫:৪০:৪৮ অপরাহ্ন, বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫