০৪:৩০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

মোহাম্মদপুর-আদাবরে পুলিশের সাঁড়াশি অভিযান,গ্রেফতার ২০

  • আপডেট এর সময় : ০৯:০১:২৪ পূর্বাহ্ন, সোমবার, ৫ জানুয়ারী ২০২৬
  • / 122

রাজধানীর মোহাম্মদপুর ও আদাবর থানার বিভিন্ন এলাকায় দিনব্যাপী সাঁড়াশি অভিযান চালিয়েছে পুলিশ। এসময় বিভিন্ন অপরাধে জড়িত ২০ জনকে গ্রেফতার করেছে মোহাম্মদপুর ও আদাবর থানা পুলিশ।

তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার মো.ইবনে মিজান এর সার্বিক দিক নির্দেশনায় সংশ্লিষ্ট জোনের এডিসি,এসি এবং থানার অফিসার ইনচার্জ এর তত্বাবধানে মোহাম্মদপুর নিয়মিত টহল ও অভিযান পরিচালনাকারী টিম কর্তৃক উল্লেখিত সংখ্যক আসামী গ্রেফতার করা হয়েছে।

সোমবার (০৫ জানুয়ারি ) ঢাকা মেট্রোপলিটন পুলিশের তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার(ডিসি) মো.ইবনে মিজান এ তথ্য নিশ্চিত করেন।

এর আগে গতকাল রবিবার (০৪ জানুয়ারি ) দিনব্যাপী মোহাম্মদপুর ও আদাবরের বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় অভিযান চালিয়ে ২০ জনকে গ্রেফতার করা হয়।

মোহাম্মদপুর থানা এলাকায় গ্রেফতাররা হলেন-জয় (২৫), আলামিন ওরফে আলম (৩১), মনির হোসেন (৩৮), মাহাতাব (৩২),আব্দুল কাদের (২৯), আব্দুল আলিম (৭৪),সজীব (২৬), সোহাগ (১৯), সাইমন (২০),মাসুদ (২২), রায়হান হোসেন সিজান (২০),আবু বক্কর সিদ্দিক রাজিব (২৭),
শুভাশিস ভৌমিক (২৩) ও নাদিম (২০)। এদের মধ্যে মাদক মামলায় ৩ জন,পরোয়ানা ৩ জন,বিভিন্ন আইনে ৯ জন। এসময় তাদের কাছ থেকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট, ৫০০ গ্রাম গাঁজা, ২ টি স্মার্ট মোবাইল ফোন,১ টি বাটন ফোনসহ কিছু বিভিন্ন দেশের বৈদেশিক মুদ্রা উদ্ধার করা হয়।

একইদিনে আদাবর থানা এলাকায় অভিযান চালিয়ে আরও ৬ জনকে গ্রেফতার করা হয়।

আদাবর থানা এলাকায় গ্রেফতাররা হলেন,মো. জামিরুল ইসলাম (২৫), মো. শিলন (৩৮), মো. ছাদেক (৩৩), মো. সোহাগ মিয়া (২৮),শুভ (২৩) ও মো. টিটু (৩০)।

ডিসি মো.ইবনে মিজান বলেন,গতকাল রবিবার দিনব্যাপী মোহাম্মদপুর ও আদাবর থানা পুলিশ সাঁড়াশি অভিযান চালিয়ে মোট ২০ জনকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামিদের আদালতে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

28 July 2026

মোহাম্মদপুর-আদাবরে পুলিশের সাঁড়াশি অভিযান,গ্রেফতার ২০

ট্যাগ :
abc

মোহাম্মদপুর-আদাবরে পুলিশের সাঁড়াশি অভিযান,গ্রেফতার ২০

আপডেট এর সময় : ০৯:০১:২৪ পূর্বাহ্ন, সোমবার, ৫ জানুয়ারী ২০২৬