০৭:২৫ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

রপ্তানির আড়ালে অর্থ পাচার, আলিফ ইন্ড্রাস্ট্রিজ পরিচালকদের বিরুদ্ধে মামলা

  • আপডেট এর সময় : ০৩:২২:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ জানুয়ারী ২০২৬
  • / 118

আলিফ ইন্ড্রাস্ট্রিজ লি. কর্তৃক বৈদেশিক বাণিজ্যের (আমদানি) আড়ালে বিপুল পরিমাণ অর্থ পাচারের অভিযোগে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের পরিচালক ও সংশ্লিষ্টদের বিরুদ্ধে মামলা দায়ের করেছে সিআইডি।

প্রতিষ্ঠানের পরিচালক ও সংশ্লিষ্টরা হল- চেয়াম্যান মো. আজিজুল ইসলাম, ব্যবস্থাপনা পরিচালক মো. আজিমুল ইসলাম, পরিচালক মো. রফিকুল ইসলাম ও স্বাধীন পরিচালক মো. আজহারুল ইসলাম।

বৃহস্পতিবার (০৮জানুয়ারি) সিআইডির বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) জসীম উদ্দিন খান এ তথ্য নিশ্চিত করেন।

অনুসন্ধানের তথ্য জানিয়ে তিনি বলেন, আলিফ ইন্ড্রাস্ট্রিজ লি. বৈধ আমদানির ঘোষণা প্রদান করলেও প্রকৃতপক্ষে ঘোষণাকৃত পণ্যের তুলনায় কম বা ভিন্ন পণ্য আমদানি করে প্রায় ২৮ কোটি ৪০ লাখ ৮৮ হাজার ৮১৪ মার্কিন ডলার সমপরিমাণ অর্থ বর্তমান বাজার অনুযায়ী ডলার মূল্য আনুমানিক ১২২ টাকা দরে ২৯ কোটি ৭৭ লাখ ৮৮ হাজার ৩৫৩ টাকা বিদেশে পাচার করেছে বলে প্রাথমিকভাবে প্রমাণ পাওয়া যায়। এই অর্থ বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রা ব্যবস্থাপনা নীতিমালা লঙ্ঘন করে বিদেশে স্থানান্তর করা হয়েছে বলে অভিযোগ রয়েছে। এ ঘটনায় আলিফ ইন্ড্রাস্ট্রিজ লি. এর নিবন্ধিত কার্যালয় ও কারখানা সংশ্লিষ্ট নথিপত্র, আমদানি সংক্রান্ত কাগজপত্র, এলসি ডকুমেন্ট, ব্যাংক হিসাব বিবরণী ও অন্যান্য আর্থিক তথ্য পর্যালোচনা করে অনিয়মের বিষয়টি নিশ্চিত করা হয়।

তিনি বলেন, আমদানিকৃত পণ্যের মূল্য ও পরিমাণে গরমিল দেখিয়ে বৈদেশিক মুদ্রার অপব্যবহার ও অর্থপাচারের মাধ্যমে রাষ্ট্রের আর্থিক ক্ষতি হয়েছে। ফলে আলিফ ইন্ড্রাস্ট্রিজ লি. এর চেয়ারম্যান, ব্যবস্থাপনা পরিচালকসহ সংশ্লিষ্ট পরিচালক ও কর্মকর্তাদের বিরুদ্ধে গুলশান (ডিএমপি) থানায় মানিলন্ডারিং প্রতিরোধ আইনে মামলা করা হয়।

27 July 2026

রপ্তানির আড়ালে অর্থ পাচার, আলিফ ইন্ড্রাস্ট্রিজ পরিচালকদের বিরুদ্ধে মামলা

ট্যাগ :
abc

রপ্তানির আড়ালে অর্থ পাচার, আলিফ ইন্ড্রাস্ট্রিজ পরিচালকদের বিরুদ্ধে মামলা

আপডেট এর সময় : ০৩:২২:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ জানুয়ারী ২০২৬