১২:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

রাজধানীর দুই থানা এলাকায় পুলিশের অভিযানে গ্রেফতার ১৫

  • আপডেট এর সময় : ০৬:৪৮:১৪ অপরাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬
  • / 60

রাজধানীর হাতিরঝিল ও উত্তরা পূর্ব থানা এলাকায় অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত ১৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

রবিবার (১৮ জানুয়ারি) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।

হাতিরঝিল থানার বরাত দিয়ে ডিসি তালেবুর রহমান বলেন, গতকাল শনিবার (১৭ জানুয়ারি) হাতিরঝিল থানা পুলিশ অত্র থানাধীন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে সাতজনকে গ্রেফতার করে।

গ্রেফতার ব্যক্তিরা হলেন—মো. রানা (২৩), জহিরুল হাওলাদার (২৫), মো. সিরাজুল ইসলাম (৫৫), রাজেশ কুমার (৩০), মো. তানভির হাসীব চৌধুরী, মো. ইয়াছিন আরাফাত (১৯) ও মো. সজীব হোসেন (৩০)।

উত্তরা পূর্ব থানার বরাত দিয়ে তালেবুর রহমান বলেন, একই দিনে উত্তরা পূর্ব থানা পুলিশ অত্র থানাধীন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে আটজনকে গ্রেফতার করে। তারা হলেন—জি এম হোসেন আলী (২৫), মো. শফিকুল (২৯), মো. আকাশ ইসলাম (১৯), মো. মামুনুর রশীদ (৩০), মো. আলম (২০), মো. শাওন (১৯), মো. মারুফ (২৫) ও মো. নুর আলম (২০)।

গ্রেফতার ব্যক্তিদের আদালতে পাঠানো হয়েছে বলে নিশ্চিত করেছেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান।

28 July 2026

রাজধানীর দুই থানা এলাকায় পুলিশের অভিযানে গ্রেফতার ১৫

ট্যাগ :
abc

রাজধানীর দুই থানা এলাকায় পুলিশের অভিযানে গ্রেফতার ১৫

আপডেট এর সময় : ০৬:৪৮:১৪ অপরাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬