১০:২৮ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

কদমতলীতে ব্যবসায়ী সাহাবুদ্দিন হত্যা মামলার আসামি জাহাঙ্গীর গ্রেফতার

  • আপডেট এর সময় : ১০:১০:০৫ অপরাহ্ন, সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬
  • / 62

রাজধানীর কদমতলীতে লোহার ভাঙারি ও গ্যাস সিলিন্ডার ব্যবসায়ী সাহাবুদ্দিনকে কুপিয়ে হত্যার ঘটনায় দায়ের করা মামলার এজাহারনামীয় আসামি মো. জাহাঙ্গীরকে গ্রেফতার করেছে র‌্যাব-১০।

সোমবার(২৬ জানুয়ারি) বিকাল সাড়ে ৩টার দিকে ঢাকা জেলার দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন মীরেরবাগ বাজার এলাকা থেকে র‍্যাব-১০,সিপিসি-১ যাত্রাবাড়ী ক্যাম্পের সদস্যরা।

এদিন রাতে র‍্যাব-১০ এর যাত্রাবাড়ী ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার এসএম হাসান সিদ্দিকী এ তথ্য নিশ্চিত করেন।

র‌্যাব জানায়, গত ৬ জানুয়ারি রাত আনুমানিক ১০টা ২০ মিনিটে কদমতলী থানাধীন ৬১ নম্বর ওয়ার্ডের আদর্শ সড়ক এলাকায় পূর্বশত্রুতার জেরে মো. জাহাঙ্গীরসহ অন্যান্য আসামিরা ধারালো অস্ত্র দিয়ে সাহাবুদ্দিনের ওপর উপর্যুপরি আঘাত করে তাকে কুপিয়ে হত্যা করে। হত্যাকাণ্ডের পর আসামিরা বিকট শব্দে বিস্ফোরণ ঘটিয়ে ঘটনাস্থল ত্যাগ করে।

এ ঘটনায় নিহত সাহাবুদ্দিনের স্ত্রী বাদী হয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের কদমতলী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

মামলার তদন্তের অংশ হিসেবে তদন্তকারী কর্মকর্তার অনুরোধে র‌্যাব-১০ গোয়েন্দা নজরদারি জোরদার করে এবং তথ্যপ্রযুক্তি ও গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১০ যাত্রাবাড়ী ক্যাম্পের একটি আভিযানিক দল সোমবার বিকাল সাড়ে ৩টার দিকে ঢাকা জেলার দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন মীরেরবাগ বাজার এলাকা থেকে মামলার এজাহারনামীয় আসামি মো. জাহাঙ্গীরকে গ্রেফতার করতে সক্ষম হয়।

গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট মামলার তদন্তকারী কর্মকর্তার কাছে হস্তান্তর করা হয়েছে।

27 July 2026

কদমতলীতে ব্যবসায়ী সাহাবুদ্দিন হত্যা মামলার আসামি জাহাঙ্গীর গ্রেফতার

ট্যাগ :
abc

কদমতলীতে ব্যবসায়ী সাহাবুদ্দিন হত্যা মামলার আসামি জাহাঙ্গীর গ্রেফতার

আপডেট এর সময় : ১০:১০:০৫ অপরাহ্ন, সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬