০১:১৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নিলামের মাধ্যমে ৫৫ মিলিয়ন ডলার কিনল বাংলাদেশ ব্যাংক
Jakir Hossain
- আপডেট এর সময় : ০৬:৫৪:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬
- / 50
মার্কিন ডলারের বিপরীতে টাকার অবমূল্যায়ন রোধ এবং প্রবাসী আয় ও রপ্তানি খাতকে পুনরুদ্ধার করার চলমান কৌশলের অংশ হিসেবে আজ একাধিক নিলাম পদ্ধতির মাধ্যমে ৫টি বাণিজ্যিক ব্যাংক থেকে ৫৫ মিলিয়ন মার্কিন ডলার কিনেছে বাংলাদেশ ব্যাংক।
কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, আজ ডলার কেনা হয়েছে প্রতি ডলার ১২২ টাকা ৩০ পয়সা দরে।
২০২৬ সালের জানুয়ারি মাসে মোট ৭৯৮ মিলিয়ন মার্কিন ডলার কেনা হয়েছে এবং চলতি ২০২৫-২৬ অর্থবছরের শুরু থেকে এখন পর্যন্ত কেনা হয়েছে মোট ৩ হাজার ৯৩৩ দশমিক ৫০ মিলিয়ন মার্কিন ডলার।
28 July 2026




















