১২:৪৬ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

পুলিশের ঊর্ধ্বতন ৮ কর্মকর্তাকে বদলি

  • আপডেট এর সময় : ০৮:১৩:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী ২০২৬
  • / 55

ত্রয়োদশ জাতীয় নির্বাচনকে সামনে বাংলাদেশ পুলিশে কর্মরত অতিরিক্ত ডিআইজিসহ ঊর্ধ্বতন ৮ কর্মকর্তাকে একযোগে বদলি করা হয়েছে।

বৃহস্পতিবার(৫ ফেব্রুয়ারি) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানা যায়।

প্রজ্ঞাপনের তথ্য অনুযায়ী, পুলিশ অধিদপ্তরের অতিরিক্ত ডিআইজি এম এ জলিলকে ঢাকা রেঞ্জ ডিআইজির কার্যালয়ের অতিরিক্ত ডিআইজি, এসবির অতিরিক্ত ডিআইজি মো. সায়ফুজ্জামান ফারুকীকে ঢাকা রেঞ্জ ডিআইজির কার্যালয়ের অতিরিক্ত ডিআইজি, খুলনা রেঞ্জ ডিআইজি অফিসের অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ বেলায়েত হোসেনকে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার এবং রাজশাহীর সারদার অতিরিক্ত পুলিশ সুপার (সুপারনিউমারারি পুলিশ সুপার) সাহেব আলী পাঠানকে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) অতিরিক্ত উপপুলিশ কমিশনার (সুপারনিউমারারি পুলিশ সুপার) হিসেবে পদায়ন করা হয়েছে।

এছাড়াও প্রজ্ঞাপনে রাজশাহীর সারদার অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ জাবেদুর রহমানকে সিআইডির অতিরিক্ত ডিআইজি ও রাজশাহীর সারদার অতিরিক্ত ডিআইজি এস এম আশরাফুজ্জামানকে শিল্পাঞ্চল পুলিশের অতিরিক্ত ডিআইজি হিসেবে পদায়ন করা হয়েছে। সেই সঙ্গে রাজশাহীতে সংযুক্ত রেঞ্জ ডিআইজির কার্যালয়ের অতিরিক্ত ডিআইজি মো. রশীদুল হাসানকে পিটিসি রংপুরে সংযুক্ত অতিরিক্ত ডিআইজি এবং অ্যান্টি টেরোরিজম ইউনিটে পুলিশ সুপার (সুপারনিউমারারি অতিরিক্ত ডিআইজি) হিসেবে বদলির আদেশপ্রাপ্ত ডিএমপির উপপুলিশ কমিশনার (সুপারনিউমারারি অতিরিক্ত ডিআইজি) মোহাম্মদ রবিউল হোসেন ভূইয়ার অ্যান্টি টেরোরিজম ইউনিটে পুলিশ সুপার (সুপারনিউমারারি অতিরিক্ত ডিআইজি) হিসেবে বদলির আদেশ বাতিল করা হয়েছে।

27 July 2026

পুলিশের ঊর্ধ্বতন ৮ কর্মকর্তাকে বদলি

ট্যাগ :
abc

পুলিশের ঊর্ধ্বতন ৮ কর্মকর্তাকে বদলি

আপডেট এর সময় : ০৮:১৩:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী ২০২৬