১০:৪৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

প্রধান বিচারপতির বাসভবনসহ বিভিন্ন স্থানে নিষিদ্ধ হলো সভা-সমাবেশ

  • আপডেট এর সময় : ০৫:৪১:৫২ অপরাহ্ন, রবিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৬
  • / 49

জনশৃঙ্খলা রক্ষার স্বার্থে আগামীকাল সোমবার (৯ ফেব্রুয়ারি) হতে প্রধান বিচারপতির সরকারি বাসভবনসহ বিভিন্ন স্থানে সভা সমাবেশে নিষেধাজ্ঞা দিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

রবিবার (০৮ফেব্রুয়ারি) ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী সাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গণবিজ্ঞপ্তিতে বলা হয়, জনশৃঙ্খলা রক্ষার স্বার্থে ঢাকা মেট্রোপলিটন পুলিশ অর্ডিন্যান্স (অর্ডিন্যান্স নং-III/৭৬) এর ২৯ ধারায় অর্পিত ক্ষমতাবলে আগামী ৯ ফেব্রুয়ারি সোমবার হতে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত প্রধান বিচারপতির সরকারি বাসভবন, বিচারপতি ভবন, জাজেস কমপ্লেক্স, বাংলাদেশ সুপ্রীম কোর্টের প্রধান গেট, মাজার গেট, জামে মসজিদ গেট, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১ ও ২ এর প্রবেশ গেট, বিচার প্রশাসন প্রশিক্ষণ ইন্সটিটিউট ভবনের সম্মুখে সকল প্রকার সভা, সমাবেশ, গণজমায়েত, মিছিল, মানববন্ধন, অবস্থান ধর্মঘট, শোভাযাত্রা ইত্যাদি নিষিদ্ধ করা হলো।

এছাড়া বিভিন্ন দাবি-দাওয়া আদায় ও প্রতিবাদ কর্মসূচির নামে যখন-তখন সড়ক অবরোধ করে যান চলাচলে বিঘ্ন না ঘটানোর জন্য সংশ্লিষ্ট সকলকে পুনরায় অনুরোধ করা হলো।

28 July 2026

প্রধান বিচারপতির বাসভবনসহ বিভিন্ন স্থানে নিষিদ্ধ হলো সভা-সমাবেশ

ট্যাগ :
abc

প্রধান বিচারপতির বাসভবনসহ বিভিন্ন স্থানে নিষিদ্ধ হলো সভা-সমাবেশ

আপডেট এর সময় : ০৫:৪১:৫২ অপরাহ্ন, রবিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৬