০৭:৫৩ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

সংসদ সদস্য ও মন্ত্রিসভার শপথ, ট্রাফিক নিয়ন্ত্রণে যেসব সড়ক এড়িয়ে চলার পরামর্শ

  • আপডেট এর সময় : ১১:২০:৩৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬
  • / 37

নবনির্বাচিত সংসদ সদস্য (এমপি) ও নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠান উপলক্ষে রাজধানীর গুরুত্বপূর্ণ এলাকায় বিশেষ ট্রাফিক নির্দেশনা জারি করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

ডিএমপি জানায়, আজ জাতীয় সংসদ ভবন প্রাঙ্গণে শপথ গ্রহণ অনুষ্ঠানকে ঘিরে বিপুলসংখ্যক মানুষের সমাগমের সম্ভাবনা রয়েছে। ফলে অনুষ্ঠান চলাকালে খেজুরবাগান ক্রসিং থেকে মানিক মিয়া অ্যাভিনিউ এবং জুলাই স্মৃতি জাদুঘর (গণভবন ক্রসিং) থেকে উড়োজাহাজ ক্রসিং পর্যন্ত লেক রোডে যান চলাচল সীমিত রাখা হবে।

যান চলাচলে সাময়িক অসুবিধা কমাতে ট্রাফিক বিভাগ ‘ডাইভারশন’ বা বিকল্প পথ ব্যবহারের নির্দেশনা দিয়েছে।

বিকল্প সড়ক নির্দেশনা

মিরপুর রোড হয়ে উত্তর দিক থেকে ফার্মগেট বা সোনারগাঁও হোটেলমুখী যানবাহন প্রতিরক্ষা গ্যাপ, চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র, উড়োজাহাজ ক্রসিং ও বিজয় সরণি হয়ে ফার্মগেটের দিকে যাবে।

ধানমন্ডি ২৭ থেকে আসা যানবাহন আসাদগেট হয়ে প্রতিরক্ষা গ্যাপ, চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র, উড়োজাহাজ ক্রসিং ও বিজয় সরণি হয়ে ফার্মগেটমুখী চলাচল করবে।

আসাদগেট থেকে ফার্মগেটগামী যানবাহন গণভবন ক্রসিং (জুলাই স্মৃতি জাদুঘর), প্রতিরক্ষা গ্যাপ ও চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র হয়ে বিজয় সরণি ব্যবহার করবে।

এলিভেটেড এক্সপ্রেসওয়ে বা ইন্দিরা রোড থেকে ধানমন্ডিগামী যানবাহন খেজুরবাগান ক্রসিং, উড়োজাহাজ ক্রসিং, চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র ও আসাদগেট হয়ে ধানমন্ডিতে প্রবেশ করবে।

মানিক মিয়া অ্যাভিনিউ থেকে ব্লকেড সরিয়ে নেওয়ার পর মিরপুর রোড থেকে দক্ষিণমুখী যানবাহন শ্যামলী, শিশুমেলা, গণভবন (জুলাই স্মৃতি জাদুঘর) ও আসাদগেট হয়ে ধানমন্ডি ২৭-এর দিকে চলাচল করতে পারবে।

ডিএমপি আরও জানায়, যানজট এড়াতে এলিভেটেড এক্সপ্রেসওয়ে ব্যবহারকারীদের ফার্মগেট এক্সিট র‌্যাম্পের পরিবর্তে এফডিসি (হাতিরঝিল) র‌্যাম্প ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে।

শপথ অনুষ্ঠান ঘিরে রাজধানীর এই এলাকায় ট্রাফিক ব্যবস্থাপনা কার্যকর রাখতে নগরবাসীকে নির্ধারিত নির্দেশনা মেনে চলার আহ্বান জানিয়েছে ডিএমপি।

27 July 2026

সংসদ সদস্য ও মন্ত্রিসভার শপথ, ট্রাফিক নিয়ন্ত্রণে যেসব সড়ক এড়িয়ে চলার পরামর্শ

ট্যাগ :
abc

সংসদ সদস্য ও মন্ত্রিসভার শপথ, ট্রাফিক নিয়ন্ত্রণে যেসব সড়ক এড়িয়ে চলার পরামর্শ

আপডেট এর সময় : ১১:২০:৩৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬