১২:৪৬ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মাদকমুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান গড়তে শিক্ষামন্ত্রীর কঠোর হুঁশিয়ারি
Jakir Hossain
- আপডেট এর সময় : ০৩:৫৪:১০ অপরাহ্ন, শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬
- / 39
শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, নকলের মতোই মাদক, সন্ত্রাস ও ইভটিজিং মুক্ত করা হবে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান। শিক্ষাঙ্গনে সুস্থ ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে সরকার কঠোর অবস্থানে রয়েছে।
শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে কচুয়া উপজেলা পরিষদ মিলনায়তনে কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
এহছানুল হক মিলন বলেন, ‘যেভাবে কচুয়া থেকে নকলবিরোধী কার্যক্রম শুরু হয়ে সফলতা পেয়েছি, ঠিক একইভাবে মাদকবিরোধী কার্যক্রমও কচুয়া থেকে শুরু করা হবে। শিক্ষার্থীদের নৈতিক ও মানবিক মূল্যবোধে গড়ে তুলতে হলে শিক্ষাঙ্গনে কোনো ধরনের মাদক, সন্ত্রাস বা ইভটিজিংয়ের স্থান থাকতে পারে না।’
শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষার মানোন্নয়ন ও শৃঙ্খলা নিশ্চিত করতে সরকার সব ধরনের পদক্ষেপ গ্রহণ করবে।
27 July 2026




















