০১:৩৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

বরগুনায় কোস্ট গার্ডের অভিযানে ২টি জবাইকৃত হরিণ উদ্ধার, শিকারি আটক

  • আপডেট এর সময় : ০৪:০৮:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ মার্চ ২০২৬
  • / 43

বরগুনার পাথরঘাটা উপজেলায় বিশেষ অভিযানে ২টি জবাইকৃত হরিণ ও শিকারের ফাঁদসহ এক শিকারিকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।

মঙ্গলবার (৩ মার্চ) দুপুরে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে একই দিন রাত ২টার দিকে কোস্ট গার্ড স্টেশন পাথরঘাটা বরগুনার পাথরঘাটা থানাধীন বাদুরতলা খাল সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে।

অভিযান চলাকালে সন্দেহজনক একটি ইঞ্জিনচালিত কাঠের বোটে তল্লাশি চালিয়ে ২টি জবাইকৃত হরিণ, ২৭৫ মিটার হরিণ শিকারের ফাঁদ এবং বোটসহ এক শিকারিকে আটক করা হয়।

পরে জব্দকৃত আলামত ও আটক ব্যক্তিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য পাথরঘাটা বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে।

কোস্ট গার্ড জানায়, বন্যপ্রাণী সংরক্ষণ এবং অবৈধ শিকার রোধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

28 July 2026

বরগুনায় কোস্ট গার্ডের অভিযানে ২টি জবাইকৃত হরিণ উদ্ধার, শিকারি আটক

ট্যাগ :
abc

বরগুনায় কোস্ট গার্ডের অভিযানে ২টি জবাইকৃত হরিণ উদ্ধার, শিকারি আটক

আপডেট এর সময় : ০৪:০৮:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ মার্চ ২০২৬