০১:৩৯ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

২০২৬-২৭ অর্থবছরের জন্য বাজেট প্রস্তাব আহ্বান এনবিআরের

Jakir Hossain
  • আপডেট এর সময় : ০৩:১৩:২১ অপরাহ্ন, বুধবার, ৪ মার্চ ২০২৬
  • / 34

আসন্ন ২০২৬-২৭ অর্থবছরের জন্য অংশগ্রহণমূলক, জনবান্ধব ও ব্যবসাবান্ধব বাজেট প্রণয়নের লক্ষ্যে করদাতা, বাণিজ্য সংগঠন এবং অন্যান্য অংশীজনদের কাছ থেকে বাজেট প্রস্তাব আহ্বান করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

এনবিআর’র এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, একটি অংশগ্রহণমূলক, গণমুখী ও ন্যায় সম্মত বাজেট প্রণয়নে বরাবরই সকল পর্যায়ের করদাতা, বিভিন্ন শিল্প ও বণিক সমিতি, ট্রেড এসোসিয়েশন, পেশাজীবী সংগঠন, গবেষণা প্রতিষ্ঠান ও দেশের বুদ্ধিজীবী মহলের নিকট থেকে জাতীয় রাজস্ব বোর্ড বাজেট প্রস্তাব আহ্বান এবং তাদের সঙ্গে রাজস্ব আহরণ পদ্ধতি সম্পর্কে আলোচনা করে আসছে।

২০২৬-২০২৭ অর্থবছরের রাজস্ব আহরণ কার্যক্রমকে অধিকতর অর্থবহ, বিশ্লেষণধর্মী ও প্রতিনিধিত্বশীল করার জন্য অংশীজনদের সঙ্গে আলোচনার আয়োজন এবং তাদের মতামত বাজেট প্রণয়নে অন্তর্ভুক্ত করার আগ্রহ প্রকাশ করেছে রাজস্ব কর্তৃপক্ষ।

বাজেট প্রস্তুতে সহায়তার লক্ষ্যে বিভিন্ন চেম্বার এবং এসোসিয়েশনকে তাদের নিজ নিজ বাজেট প্রস্তাব লিখিতভাবে আগামী ১৫ মার্চ, ২০২৬ তারিখের মধ্যে দ্য ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির (এফবিসিসিআই) কাছে জমা দেওয়ার অনুরোধ জানিয়েছে এনবিআর।

একইসঙ্গে প্রস্তাবের আরেকটি সফটকপি (নিকোষব্যান ফরম্যাটে) ই-মেইলের মাধমে জাতীয় রাজস্ব বোর্ডে পাঠানোর জন্য অনুরোধ করা হয়েছে। প্রাপ্ত প্রস্তাবসমূহ গুরুত্বের সঙ্গে বিবেচনা করবে বলে আশ্বাস দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড।

যে সকল প্রতিষ্ঠান, সংস্থা বা দপ্তর কোনো চেম্বার বা এসোসিয়েশনের সদস্য নয় তারাও সরাসরি একই ই-মেইলের মাধ্যমে বাজেট প্রস্তাব প্রেরণ করতে পারবে।

সংশ্লিষ্ট সকলের সহযোগিতায় ২০২৬-২০২৭ অর্থবছরের জন্য একটি অংশীদারিত্বমূলক, গণমুখী, শিল্প, ব্যবসা ও করদাতাবান্ধব এবং একইসঙ্গে রাজস্ব সম্ভাবনাময় বাজেট প্রণয়ন করা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেছে এনবিআর।

27 July 2026

২০২৬-২৭ অর্থবছরের জন্য বাজেট প্রস্তাব আহ্বান এনবিআরের

ট্যাগ :
abc

২০২৬-২৭ অর্থবছরের জন্য বাজেট প্রস্তাব আহ্বান এনবিআরের

আপডেট এর সময় : ০৩:১৩:২১ অপরাহ্ন, বুধবার, ৪ মার্চ ২০২৬