০১:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ঈদে আনসার-ভিডিপির উদ্যোগ: ২৯,০৩৭ সদস্য ও কর্মচারী পেলেন উপহার

  • আপডেট এর সময় : ০৫:৫৬:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬
  • / 35

ঈদুল ফিতর উপলক্ষে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী (আনসার-ভিডিপি) তাদের সদস্য ও কর্মচারীদের মাঝে ঈদ উপহার বিতরণ করেছে। দেশের ৬৪ জেলার ২৯,০৩৭ জন ভাতাভোগী সদস্য, সদস্যা এবং ৪র্থ শ্রেণির কর্মচারী এই উদ্যোগের আওতায় উপহার পেয়েছেন।

বৃহস্পতিবার (১২ মার্চ) ঢাকার খিলগাঁওস্থ বাহিনীর সদর দপ্তরে অনুষ্ঠিত সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ। অনুষ্ঠানে তিনি সদস্যদের নিষ্ঠা, দায়িত্ববোধ এবং পারস্পরিক সহযোগিতার গুরুত্বের ওপর গুরুত্বারোপ করেন।

উপহারের প্যাকেটে ছিল পোলাউয়ের চাল, সেমাই, সুজি, গুঁড়া দুধ, নুডলস এবং রান্নার মসলা। মহাপরিচালক বলেন, “ভিডিপি সদস্যরা প্রত্যন্ত অঞ্চলে সামাজিক নিরাপত্তা জোরদার, জনসচেতনতা বৃদ্ধি ও স্থানীয় উন্নয়নে স্বেচ্ছাসেবী হিসেবে দীর্ঘদিন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। তাদের কল্যাণে এমন উদ্যোগ গ্রামীণ সমাজের উন্নয়নকে আরও গতিশীল করবে।”

অনুষ্ঠানে অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মামুনূর রশিদ, উপমহাপরিচালকবৃন্দসহ বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন। সংশ্লিষ্টরা জানান, এ ধরনের কল্যাণমূলক উদ্যোগ সদস্যদের উৎসবের আনন্দ ভাগাভাগি, পারস্পরিক সৌহার্দ্য এবং কর্মস্পৃহা বৃদ্ধিতে সহায়ক হবে।

28 July 2026

ঈদে আনসার-ভিডিপির উদ্যোগ: ২৯,০৩৭ সদস্য ও কর্মচারী পেলেন উপহার

ট্যাগ :
abc

ঈদে আনসার-ভিডিপির উদ্যোগ: ২৯,০৩৭ সদস্য ও কর্মচারী পেলেন উপহার

আপডেট এর সময় : ০৫:৫৬:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬