১০:২২ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

চোরাই যাওয়া ৫০টি মোবাইল উদ্ধার করে মালিকদের কাছে হস্তান্তর করল কিশোরগঞ্জ জেলা পুলিশ

  • আপডেট এর সময় : ০৯:২৯:৫০ অপরাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২৬
  • / 37

কিশোরগঞ্জ জেলা পুলিশ গত এক মাসে দেশের বিভিন্ন স্থান থেকে উদ্ধার করা প্রায় ৫০টি চোরাই যাওয়া মোবাইল ফোন প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করেছে।

শনিবার (১৪ মার্চ ) দুপুর ১২টায় জেলা পুলিশ কিশোরগঞ্জের সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এসব মোবাইল হস্তান্তর করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কিশোরগঞ্জের পুলিশ সুপার ড. এস. এম. ফরহাদ হোসেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মোহাম্মদ মাজহারুল ইসলাম এমপি। পুলিশের এমন কার্যক্রমে সন্তোষ প্রকাশ করে তিনি ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখার আহ্বান জানান।

পুলিশ সুপার ড. এস. এম. ফরহাদ হোসেন বলেন, গত এক মাসে জেলার বিভিন্ন এলাকা ও দেশের বিভিন্ন স্থান থেকে প্রায় ৫০টি চোরাই যাওয়া মোবাইল উদ্ধার করা হয়েছে। এ কাজে যারা প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত ছিলেন তাদের সবাইকে ধন্যবাদ জানান তিনি।

পাশাপাশি ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে আশ্বস্ত করেন।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মোহাম্মদ মাহমুদুল হাসান তালুকদার, ডিআইও-১ কিশোরগঞ্জ, সদর মডেল থানার অফিসার ইনচার্জসহ পুলিশের অন্যান্য সদস্যরা।

হারিয়ে যাওয়া মোবাইল ফিরে পেয়ে মালিকরা আনন্দ প্রকাশ করেন এবং জেলা পুলিশকে ধন্যবাদ জানান।

27 July 2026

চোরাই যাওয়া ৫০টি মোবাইল উদ্ধার করে মালিকদের কাছে হস্তান্তর করল কিশোরগঞ্জ জেলা পুলিশ

ট্যাগ :
abc

চোরাই যাওয়া ৫০টি মোবাইল উদ্ধার করে মালিকদের কাছে হস্তান্তর করল কিশোরগঞ্জ জেলা পুলিশ

আপডেট এর সময় : ০৯:২৯:৫০ অপরাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২৬