০১:৫৪ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

হযরত শাহজালালে কোটি টাকার সোনা ও ল্যাপটপসহ গ্রেফতার ১

  • আপডেট এর সময় : ১১:০২:০১ অপরাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২৬
  • / 36

রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকা থেকে প্রায় ৫০০ গ্রাম স্বর্ণালংকার ও বেশ কিছু ইলেকট্রনিক্স ডিভাইসসহ এক ব্যক্তিকে আটক করেছে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।

শনিবার (১৪ মার্চ) সকাল ৯টা ৪৫ মিনিটের দিকে বিমানবন্দরের আগমনী ক্যানোপি-১ এলাকার বাইরের পাকা রাস্তা থেকে রাসেল আহমেদ (৩০) নামে ওই ব্যক্তিকে আটক করা হয়।

পুলিশের উপস্থিতি টের পেয়ে তিনি কৌশলে পালানোর চেষ্টা করলে এপিবিএনের সদস্যরা তাকে ধরে ফেলে।এপিবিএন জানায়, আটক ব্যক্তিকে তাদের কার্যালয়ে নিয়ে শরীর তল্লাশি করা হলে তার কাঁধে থাকা ব্যাগ থেকে ৪৯৮ দশমিক ৩ গ্রাম স্বর্ণালংকার, ছয়টি মোবাইল ফোন এবং তিনটি ল্যাপটপ উদ্ধার করা হয়। উদ্ধার করা স্বর্ণালংকারগুলোর মান ২১ থেকে ২২ ক্যারেট বলে জানা গেছে।

জব্দ করা স্বর্ণালংকার ও ইলেকট্রনিক্স সামগ্রীর আনুমানিক বাজারমূল্য প্রায় ১ কোটি ৬ লাখ ৪১ হাজার ৯১০ টাকা।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক রাসেল আহমেদ জানান, বিভিন্ন দেশ থেকে আসা অজ্ঞাতনামা যাত্রীদের মাধ্যমে শুল্ক ফাঁকি দিয়ে অবৈধভাবে দেশে আনা স্বর্ণালংকার তিনি গ্রহণ করতেন। দীর্ঘদিন ধরে তিনি বিমানবন্দরকেন্দ্রিক স্বর্ণ চোরাচালান সিন্ডিকেটের ‘রিসিভার’ হিসেবে কাজ করে আসছেন বলে পুলিশের কাছে তথ্য পাওয়া গেছে। এ ঘটনায় আটক রাসেলের বিরুদ্ধে বিমানবন্দর থানায় বিশেষ ক্ষমতা আইন ১৯৭৪ এর সংশ্লিষ্ট ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে।

এ বিষয়ে মোহাম্মদ মোজাম্মেল হক, অপারেশনাল কমান্ডার, এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়ন, বলেন, বিমানবন্দর এলাকায় চোরাচালান প্রতিরোধ ও অপরাধ দমনে এপিবিএন সব সময় সক্রিয় রয়েছে। স্বর্ণ ও মাদক চোরাচালান রোধে তাদের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

তিনি আরও বলেন, বিমানবন্দরকে ব্যবহার করে যেকোনো ধরনের চোরাচালান প্রতিরোধে আইনশৃঙ্খলা বাহিনী কঠোর অবস্থানে রয়েছে।

27 July 2026

হযরত শাহজালালে কোটি টাকার সোনা ও ল্যাপটপসহ গ্রেফতার ১

ট্যাগ :
abc

হযরত শাহজালালে কোটি টাকার সোনা ও ল্যাপটপসহ গ্রেফতার ১

আপডেট এর সময় : ১১:০২:০১ অপরাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২৬