০২:৪৮ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

জাতীয় ঈদগাহে নিশ্ছিদ্র নিরাপত্তা, দেশব্যাপী গোয়েন্দা নজরদারি বৃদ্ধি: র‍্যাব মহাপরিচালক

  • আপডেট এর সময় : ০৫:৪৭:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬
  • / 34

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে জাতীয় ঈদগাহ ময়দান ঘিরে নিশ্ছিদ্র নিরাপত্তা এবং দেশব্যাপী বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) ভারপ্রাপ্ত মহাপরিচালক কর্নেল ইফতেখার আহমেদ।

বৃহস্পতিবার(১৯ মার্চ) দুপুরে জাতীয় ঈদগাহ ময়দান পরিদর্শন শেষে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

র‌্যাব মহাপরিচালক বলেন, পবিত্র ঈদুল ফিতরের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে র‌্যাব সারা দেশব্যাপী গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করেছে। ব্যাটালিয়নসমূহ নিজ নিজ দায়িত্বপূর্ণ এলাকায় পর্যাপ্ত সংখ্যক র‌্যাব সদস্য মোতায়েন রেখেছে। সারা দেশব্যাপী পবিত্র ঈদুল ফিতর উদযাপন উপলক্ষে সার্বিক নিরাপত্তার জন্য রয়েছে র‌্যাবের কন্ট্রোল রুম, স্ট্রাইকিং রিজার্ভ, ফুট ও মোবাইল পেট্রোল, ভেহিক্যাল স্ক্যানার, অবজারভেশন পোস্ট, চেকপোস্ট এবং সিসিটিভি মনিটরিং।

তিনি বলেন, রাজধানীর জাতীয় ঈদগাহ ময়দানের নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিতসহ সার্বিক প্রস্তুতি নেওয়া হয়েছে। ঈদগাহ ময়দানকে ঘিরে কয়েক স্তরের নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।

কর্নেল ইফতেখার আহমেদ বলেন, দেশব্যাপী ঘরমুখী মানুষকে নিরাপত্তা প্রদানের পাশাপাশি র‌্যাবের সেবা সাধারণ জনগণের কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্যে সকল ব্যাটালিয়নগুলোর দায়িত্বপূর্ণ এলাকার বাস টার্মিনাল, রেল স্টেশন, লঞ্চ টার্মিনাল, ফেরিঘাট এবং গুরুত্বপূর্ণ জনসমাগম স্থানগুলো বিশেষ নজরদারী রয়েছে। যাত্রী হয়রানি রোধকল্পে টিকিট নিয়ে কোনো প্রকার কারসাজি বা অতিরিক্ত মূল্য আদায় করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

তিনি বলেন, রাজধানীসহ দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ ঈদগাহে যেমন -জাতীয় ঈদগাহ, শোলাকিয়া ঈদগাহ ও দিনাজপুর বড় ঈদগাহে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। জাতীয় ঈদগাহসহ গুরুত্বপূর্ণ ঈদগাহগুলোতে নিরাপত্তা সুইপিং করা হবে এবং প্রয়োজনীয় সিসিটিভি কাভারেজ থাকবে।

উস্কানিমূলক তথ্য ছড়ানো প্রতিরোধের বিষয়ে তিনি বলেন, ভার্চুয়াল জগতে ঈদুল ফিতরকে কেন্দ্র করে যেকোন ধরণের গুজব বা উস্কানিমূলক তথ্য-মিথ্যা তথ্য ছড়ানো প্রতিরোধেও প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছে র‌্যাব সাইবার মনিটরিং টীম অনলাইনে সার্বক্ষণিক নজরদারি অব্যাহত রাখছে। পূর্বের বছরগুলোর ন্যায় এ বছরও অত্যন্ত উৎসাহ উদ্দীপনার সঙ্গে দেশের মানুষ ঈদের আনন্দে শামিল হবে বলে আশা করছি। এ উপলক্ষে দেশের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে সকলের সহযোগিতা প্রয়োজন।

27 July 2026

জাতীয় ঈদগাহে নিশ্ছিদ্র নিরাপত্তা, দেশব্যাপী গোয়েন্দা নজরদারি বৃদ্ধি: র‍্যাব মহাপরিচালক

ট্যাগ :
abc

জাতীয় ঈদগাহে নিশ্ছিদ্র নিরাপত্তা, দেশব্যাপী গোয়েন্দা নজরদারি বৃদ্ধি: র‍্যাব মহাপরিচালক

আপডেট এর সময় : ০৫:৪৭:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬