০৪:৫৬ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজারবাগে ঈদের নামাজ আদায় করলেন আইজিপি
- আপডেট এর সময় : ০৩:০৪:২৯ অপরাহ্ন, শনিবার, ২১ মার্চ ২০২৬
- / 33
নিজস্ব প্রতিবেদক,ঢাকা
পুলিশ (আইজিপি) মো. আলী হোসেন ফকির রাজারবাগ পুলিশ লাইনস প্যারেড গ্রাউন্ডে পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায় করেছেন।
শনিবার (২১মার্চ) সকাল ৮টায় অনুষ্ঠিত ঈদের জামাতে অংশ নেন করেন তিনি।
এ সময় ঢাকা মেট্রোপলিটন পুলিশের ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ারসহ ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা ও পুলিশ সদস্যগণসহ সর্বস্তরের মুসল্লিগণ অংশগ্রহণ করেছেন।
নামাজ শেষে দেশের সামগ্রিক উন্নয়ন, অব্যাহত অগ্রযাত্রা ও সমৃদ্ধি এবং দেশবাসী ও সমগ্র মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
পরে আইজিপি পুলিশ কর্মকর্তা, পুলিশ সদস্য এবং মুসল্লিদের সঙ্গে ঈদের শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন।
সবশেষে আইজিপি রাজারবাগ পুলিশ লাইন্সে নিজ বাহিনীর সদস্যদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।
27 July 2026

রাজারবাগে ঈদের নামাজ আদায় করলেন আইজিপি
ট্যাগ :



















