১০:০৯ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

পল্লবীতে নির্মাণাধীন ভবনে অভিযান, পুলিশের লুণ্ঠিত শর্টগানসহ গুলি উদ্ধার

  • আপডেট এর সময় : ০৪:৫৮:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬
  • / 41

নিজস্ব প্রতিবেদক,ঢাকা

রাজধানীর পল্লবীতে বিশেষ অভিযানে পুলিশের লুণ্ঠিত একটি শর্টগানসহ বিপুল পরিমাণ গুলি উদ্ধার করা হয়েছে।

সোমবার রাতে পল্লবী থানা পুলিশের একটি অভিযানটি পরিচালনা করে বলে জানিয়েছে থানা পুলিশের একটি সূত্র।

পুলিশ সূত্রে জানা যায়, সোমবার ভোররাত আনুমানিক ৩টা ৫৫ মিনিটে পল্লবী থানার অফিসার ইনচার্জ (ওসি) আলমগীর জাহানের নেতৃত্বে একটি বিশেষ অভিযান পরিচালিত হয়। এসময় পল্লবীর সেকশন-১২ এর আলীনগরস্থ সাগুফতা হাউজিং এলাকার একটি নির্মাণাধীন ভবনের ২য় তলায় অস্ত্রধারী সন্ত্রাসীরা অবস্থান করছে বলে খবর পায় পুলিশ। পরবর্তীতে অভিযানিক টিম ঘটনাস্থলে পৌঁছালে গুলির শব্দ শুনতে পায়।

এসময় পুলিশ সদস্যরা মোবাইল পার্টি ও স্থানীয় লোকজনের সহায়তায় ভবনটি ঘিরে ফেলে এবং তল্লাশি অভিযান শুরু করে। তল্লাশিকালে ভবনের ২য় তলা থেকে পুলিশের লুণ্ঠিত একটি বারো বোর শর্টগান, ২৭ রাউন্ড শর্টগানের কার্তুজ, ১০ রাউন্ড চাইনিজ রাইফেলের গুলি এবং ২ রাউন্ড খালি শর্টগানের খোসা উদ্ধার করা হয়।

পল্লবী থানার ওসি আলমগীর জাহান বলেন, এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেফতারের চেষ্টা চলছে এবং উদ্ধারকৃত অস্ত্র ও গুলির বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

27 July 2026

পল্লবীতে নির্মাণাধীন ভবনে অভিযান, পুলিশের লুণ্ঠিত শর্টগানসহ গুলি উদ্ধার

ট্যাগ :
abc

পল্লবীতে নির্মাণাধীন ভবনে অভিযান, পুলিশের লুণ্ঠিত শর্টগানসহ গুলি উদ্ধার

আপডেট এর সময় : ০৪:৫৮:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬