০২:২৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ভোলায় ২ হাজার লিটার অবৈধ জ্বালানি তেলসহ আটক ২

  • আপডেট এর সময় : ০৯:২৫:৪৪ পূর্বাহ্ন, শুক্রবার, ৩ এপ্রিল ২০২৬
  • / 31

নিজস্ব প্রতিবেদক,মানি লাইন

ভোলায় অভিযান চালিয়ে প্রায় ২ হাজার লিটার অবৈধ জ্বালানি তেলসহ দুই চোরাকারবারিকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।

শুক্রবার (০৩ এপ্রিল ) সকালে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে গত বৃহস্পতিবার (০২ এপ্রিল) বিকেল ৫টার দিকে কোস্ট গার্ড বেইস ভোলা ভোলা সদর থানার ভেদুরিয়া ফেরিঘাট সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় একটি স্টিল বডির নৌযানে করে অবৈধভাবে জ্বালানি তেল পরিবহনের সময় প্রায় ২ লাখ টাকা মূল্যের ২ হাজার লিটার তেল জব্দ করা হয় এবং দুই জনকে আটক করা হয়।

পরবর্তীতে জব্দকৃত তেল নির্বাহী ম্যাজিস্ট্রেট, ভোলা সদর-এর তত্ত্বাবধানে এ. রহমান অ্যান্ড সন্স ফিলিং স্টেশনে বাজারমূল্যে বিক্রি করা হয়। একই সঙ্গে আটক ব্যক্তিদের কাছ থেকে ৭০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। পরে তাদের বোটসহ ছেড়ে দেওয়া হয়।

জরিমানার অর্থ ও তেল বিক্রির টাকা রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়া হয়েছে বলে জানিয়েছে কোস্ট গার্ড।

কোস্ট গার্ডের এই কর্মকর্তা আরও বলেন, দেশের অভ্যন্তরীণ জ্বালানি বাজার স্থিতিশীল রাখতে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

28 July 2026

ভোলায় ২ হাজার লিটার অবৈধ জ্বালানি তেলসহ আটক ২

ট্যাগ :
abc

ভোলায় ২ হাজার লিটার অবৈধ জ্বালানি তেলসহ আটক ২

আপডেট এর সময় : ০৯:২৫:৪৪ পূর্বাহ্ন, শুক্রবার, ৩ এপ্রিল ২০২৬