০২:৪১ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

মার্কিন সেনাপ্রধান র‍্যান্ডি জর্জ বরখাস্ত

Jakir Hossain
  • আপডেট এর সময় : ১১:৫৭:৪৮ পূর্বাহ্ন, শুক্রবার, ৩ এপ্রিল ২০২৬
  • / 45

মার্কিন প্রতিরক্ষা সচিব পিট হেগসেথ সেনাবাহিনীর চিফ অব স্টাফ র‍্যান্ডি জর্জকে তার পদ থেকে বরখাস্ত করেছেন। বিবিসির মার্কিন সহযোগী প্রতিষ্ঠান সিবিএস নিউজ এ তথ্য প্রকাশ করেছে।

পেন্টাগনের প্রধান মুখপাত্র শন পার্নেল সামাজিক যোগাযোগমাধ্যমে এক বিবৃতিতে বলেছেন, জর্জ সেনাবাহিনীর ৪১তম চিব অব স্টাফের পদ থেকে অবসর গ্রহণ করেছেন। সেনাপ্রধান সাধারণত চার বছরের জন্য দায়িত্ব পালন করেন।

ওয়েস্ট পয়েন্ট মিলিটারি একাডেমি থেকে স্নাতক সম্পন্ন করা পেশাদার সামরিক কর্মকর্তা জর্জকে ২০২৩ সালে সাবেক প্রেসিডেন্ট জো বাইডেন এ পদের জন্য মনোনীত করেছিলেন।
এদিকে জাতির উদ্দেশে দেওয়া এক ভাষণে ট্রাম্প বলেন, ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র-ইসরায়েল যুদ্ধ ‘খুব শিগগিরই’ শেষ হবে বলে আশা করা হচ্ছে। এর পরেই এ সর্বশেষ রদবদলটি এলো।

জর্জ প্রথম উপসাগরীয় যুদ্ধে এবং ইরাক ও আফগানিস্তানের সাম্প্রতিক সংঘাতগুলোতে পদাতিক বাহিনীর কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেছেন।

নাম প্রকাশে অনিচ্ছুক একজন ঊর্ধ্বতন প্রতিরক্ষা কর্মকর্তা সিবিএসকে বলেছেন, আমরা তার সেবার জন্য কৃতজ্ঞ, কিন্তু সেনাবাহিনীতে নেতৃত্ব পরিবর্তনের সময় এসেছে।

পেন্টাগনের মুখপাত্র পার্নেল বলেছেন, যুদ্ধ বিভাগ আমাদের জাতির প্রতি জেনারেল জর্জের কয়েক দশকের সেবার জন্য কৃতজ্ঞ। আমরা তার অবসর জীবন কামনা করি।

মার্কিন গণমাধ্যম অনুসারে, তার স্থলাভিষিক্ত হবেন সেনাবাহিনীর ভাইস চিফ অব স্টাফ জেনারেল ক্রিস্টোফার লানেভ।

পেন্টাগনে প্রবেশের পর থেকে মার্কিন প্রতিরক্ষা সচিব হেগসেথ নৌবাহিনীর প্রধান এবং বিমানবাহিনীর ভাইস চিফ অব স্টাফসহ এক ডজনেরও বেশি ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তাকে বরখাস্ত করেছেন।

27 July 2026

মার্কিন সেনাপ্রধান র‍্যান্ডি জর্জ বরখাস্ত

ট্যাগ :
abc

মার্কিন সেনাপ্রধান র‍্যান্ডি জর্জ বরখাস্ত

আপডেট এর সময় : ১১:৫৭:৪৮ পূর্বাহ্ন, শুক্রবার, ৩ এপ্রিল ২০২৬