০১:৩৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

মোহাম্মদপুরে কিশোর গ্যাং নেতা এলেক্স ইমনকে কুপিয়েছে প্রতিপক্ষ

  • আপডেট এর সময় : ০৮:৩২:০২ অপরাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬
  • / 28

নিজস্ব প্রতিবেদক,ঢাকা

রাজধানীর মোহাম্মদপুরে দুই গ্রুপের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় এক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন। এ ঘটনায় দেশীয় অস্ত্রসহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, রবিবার (১২ এপ্রিল) বিকেল সাড়ে চারটার দিকে মোহাম্মদপুর থানাধীন রায়েরবাজার বুদ্ধিজীবী সড়কের বেড়িবাঁধ এলাকায় এ ঘটনা ঘটে।

মোহাম্মদপুর থানা পুলিশ জানায়, এলেক্স ইমন গ্রুপ ও আরমান শাহরুখ গ্রুপের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ বাধে। এতে এলেক্স ইমন গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে সোহরাওয়ার্দী হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঘটনাস্থল থেকে মো. সাইফ (২৩), তুহিন (২০) ও মো. রাব্বি কাজী (২৫) নামে তিনজনকে গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে তিনটি চাপাতি, একটি কাটার ও একটি স্টিলের পাত উদ্ধার করা হয়েছে।

পুলিশ জানায়, এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

মোহাম্মদপুর বিভাগের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (এডিসি) জুয়েল রানা বলেন, কুখ্যাত কিশোর গ্যাং ‘এলেক্স গ্রুপ’-এর মূলহোতা ইমন ওরফে এলেক্স ইমনকে প্রতিপক্ষ গ্রুপ কুপিয়েছে। এ ঘটনায় ঘটনাস্থল থেকে ৩ আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।

28 July 2026

মোহাম্মদপুরে কিশোর গ্যাং নেতা এলেক্স ইমনকে কুপিয়েছে প্রতিপক্ষ

ট্যাগ :
abc

মোহাম্মদপুরে কিশোর গ্যাং নেতা এলেক্স ইমনকে কুপিয়েছে প্রতিপক্ষ

আপডেট এর সময় : ০৮:৩২:০২ অপরাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬