বেলুন উড়িয়ে মেলার উদ্বোধন, নতুন বছরে সুখ-শান্তির প্রত্যাশা: আনসার ডিজি
- আপডেট এর সময় : ০১:০৮:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬
- / 31
নিজস্ব প্রতিবেদক,মানি লাইন
গাজীপুরের সফিপুরে আনসার-ভিডিপি একাডেমিতে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে পহেলা বৈশাখ ১৪৩৩ উদযাপন করা হয়েছে।
বাংলা নববর্ষকে বরণ করে নিতে একাডেমি প্রাঙ্গণে আয়োজন করা হয় বৈশাখী মেলার।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ। এ সময় অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মামুনূর রশীদসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
মহাপরিচালক বেলুন উড়িয়ে মেলার উদ্বোধন করেন। তিনি তার বক্তব্যে পুরাতন বছরের গ্লানি ভুলে নতুন উদ্যমে এগিয়ে যাওয়ার আহ্বান জানান এবং নতুন বছর সবার জীবনে সুখ-শান্তি বয়ে আনবে বলে আশা প্রকাশ করেন।
মেলায় পুতুল নাচ, সাপের খেলা ও নাগরদোলাসহ গ্রামবাংলার ঐতিহ্যবাহী বিভিন্ন আয়োজন দর্শনার্থীদের আকৃষ্ট করে। এছাড়া শহিদ এলাহী বক্স অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান, যেখানে সংগীত, নৃত্য ও আবৃত্তি পরিবেশিত হয়।
বাহিনীর কর্মকর্তা-কর্মচারী ও সদস্যদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে দিনব্যাপী অনুষ্ঠানটি হয়ে ওঠে প্রাণবন্ত ও উৎসবমুখর।





















