১১:৪১ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

সোহরাওয়ার্দী হাসপাতালে ছিনতাইকারী আটক, উদ্ধার স্বর্ণ

  • আপডেট এর সময় : ০৪:৫৮:৪৩ অপরাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬
  • / 31

নিজস্ব প্রতিবেদক,ঢাকা

রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ও হাসপাতালে ছিনতাইয়ের চেষ্টা নস্যাৎ করে এক ব্যক্তিকে হাতেনাতে আটক করেছে আনসার সদস্যরা।

বুধবার (১৫ এপ্রিল) দুপুর আনুমানিক ১২টার দিকে হাসপাতালের আউটডোর এলাকায় টহল ডিউটি পালনকালে ঢাকা মহানগর আনসার পশ্চিম জোনের সদস্যরা ঘটনাটি প্রত্যক্ষ করেন। এ সময় এক ব্যক্তি এক নারী রোগীর স্বর্ণের কানের দুল ছিনিয়ে নিয়ে পালানোর চেষ্টা করে।

তাৎক্ষণিকভাবে পিসি মো. সাদেক হোসেন বাচ্চু ও এপিসি মো. রাজিব হোসেন ধাওয়া করে রাজিবুল ইসলাম নামে ওই ছিনতাইকারীকে হাতেনাতে আটক করেন।

আটককৃত রাজিবুল ইসলাম, তার গ্রামের বাড়ি ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলায়।

পরে তার কাছ থেকে ছিনতাইকৃত স্বর্ণের কানের দুল উদ্ধার করে প্রকৃত মালিকের কাছে ফিরিয়ে দেওয়া হয়। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য আটক ব্যক্তিকে সংশ্লিষ্ট থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

29 July 2026

সোহরাওয়ার্দী হাসপাতালে ছিনতাইকারী আটক, উদ্ধার স্বর্ণ

ট্যাগ :
abc

সোহরাওয়ার্দী হাসপাতালে ছিনতাইকারী আটক, উদ্ধার স্বর্ণ

আপডেট এর সময় : ০৪:৫৮:৪৩ অপরাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬