০৫:২৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

সাভারে ভুয়া আনসার সেজে চাঁদাবাজি, আটক ১

Din Islam
  • আপডেট এর সময় : ০৭:৪১:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬
  • / 30

নিজস্ব প্রতিবেদক,ঢাকা

ঢাকা জেলার সাভার বাসস্ট্যান্ড এলাকায় ভুয়া আনসার পরিচয়ে চাঁদাবাজির অভিযোগে এক যুবককে আটক করেছে কর্তব্যরত আনসার ভিডিপি সদস্যরা।

বুধবার (২২ এপ্রিল) রাত আনুমানিক ৮টার দিকে চাঁদাবাজির অভিযোগে মো. তাহমীদ হাসান জিহাদ (২৪) নামের এক ব্যক্তিকে আটক করা হয়েছে।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বিকালে আনসার সদর দফতরের উপপরিচালক ও গণসংযোগ কর্মকর্তা মো. আশিকউজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান,আটক ব্যক্তি নিজেকে আনসার সদস্য পরিচয় দিয়ে দোকানদার ও হকারদের কাছ থেকে চাঁদা আদায় করছিলেন। এ সময় তিনি ফুটপাতের ব্যবসায়ীদের কাছ থেকে জোরপূর্বক অর্থ দাবি করেন। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তাদের ফুটপাত থেকে উচ্ছেদের হুমকিও দেন বলে অভিযোগ রয়েছে।

সন্দেহজনক আচরণে দোকানদাররা বিষয়টি দায়িত্বরত আনসার সদস্যদের অবহিত করলে তারা দ্রুত ঘটনাস্থলে গিয়ে জিজ্ঞাসাবাদ করে। এ সময় আটক ব্যক্তি তার পরিচয়ের পক্ষে কোনো বৈধ প্রমাণ দেখাতে ব্যর্থ হয়।

জানা গেছে, গত ৩০ মার্চ থেকে সাভার বাসস্ট্যান্ড এলাকায় ফুটপাত উচ্ছেদ ও যানজট নিরসনে নিয়মিত দায়িত্ব পালন করছে আনসার ভিডিপি সদস্যরা। তাদের তৎপরতায় ভুয়া পরিচয়ধারী ওই ব্যক্তিকে শনাক্ত করা সম্ভব হয়।

আটককৃত ব্যক্তিকে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানার পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।

28 July 2026

সাভারে ভুয়া আনসার সেজে চাঁদাবাজি, আটক ১

ট্যাগ :
abc

সাভারে ভুয়া আনসার সেজে চাঁদাবাজি, আটক ১

আপডেট এর সময় : ০৭:৪১:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬