০৭:৩৪ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

কামরাঙ্গীরচরে অস্ত্র-ড্রোনসহ ‘নিষিদ্ধ সংগঠনের’ ৪ সদস্য গ্রেফতার ,ছিল গুপ্ত হামলার পরিকল্পনা

Din Islam
  • আপডেট এর সময় : ০২:৩৮:০৫ অপরাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬
  • / 28

নিজস্ব প্রতিবেদক,ঢাকা

রাজধানীর কামরাঙ্গীরচর ও কেরাণীগঞ্জে পৃথক অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্র, গুলি ও ড্রোনসহ নিষিদ্ধ উগ্রবাদী সংগঠনের চার সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।

গ্রেফতারকৃতরা হলেন— মো. ইমরান চৌধুরী (২৯), মো. মোস্তাকিম চৌধুরী (২৫), রিপন হোসেন শেখ (২৮) এবং আবু বক্কর (২৫)।

মঙ্গলবার( ২৮ এপ্রিল) ভোররাত থেকে দুপুর পর্যন্ত ধারাবাহিক অভিযানে তাদের গ্রেফতার করে ডিবি রমনা বিভাগের একটি দল।

বুধবার (২৯ এপ্রিল) ডিবির একটি সূত্র ঢাকা টাইমসকে এসব তথ্য নিশ্চিত করেন।

পুলিশ জানায়, কামরাঙ্গীরচর থানাধীন তারা মসজিদ সংলগ্ন কয়লাঘাট এলাকার একটি বাসা থেকে মঙ্গলবার ভোর ৩টা ৫ মিনিটে ইমরান চৌধুরীকে গ্রেফতার করা হয়। পরে সকাল ৫টা ৪০ মিনিটে কেরাণীগঞ্জের জিয়ানগর এলাকা থেকে মোস্তাকিম চৌধুরীকে এবং একইদিন দুপুর ১২টা ৩০ মিনিটে কামরাঙ্গীরচরের রসুলপুর শিকসন ব্রিজ সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে রিপন হোসেন শেখ ও আবু বক্করকে গ্রেফতার করা হয়।

অভিযান চলাকালে তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি ওয়ান শ্যুটারগান, ১৪ রাউন্ড গুলি, তিনটি গুলির খোসা, একাধিক স্মার্টফোন, মেটাল ডিটেক্টর, ড্রোন ও ড্রোন সংশ্লিষ্ট সরঞ্জামসহ বিভিন্ন বই ও লিফলেট উদ্ধার করা হয়।

পুলিশ সূত্র জানায়, ধারণা করা হচ্ছে গ্রেফতারকৃতরা নিষিদ্ধ সংগঠন ‘আকসা’র সক্রিয় সদস্য। তারা রাজধানীর বিভিন্ন স্থানে নাশকতামূলক কর্মকাণ্ড ও গুপ্ত হামলার পরিকল্পনায় জড়িত ছিল। এ উদ্দেশ্যে তারা অস্ত্র, গুলি, ড্রোন ও অন্যান্য সরঞ্জাম সংগ্রহ করে সংঘবদ্ধ হচ্ছিল।

গ্রেফতারকৃতরা আসামিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

27 July 2026

কামরাঙ্গীরচরে অস্ত্র-ড্রোনসহ ‘নিষিদ্ধ সংগঠনের’ ৪ সদস্য গ্রেফতার ,ছিল গুপ্ত হামলার পরিকল্পনা

ট্যাগ :
abc

কামরাঙ্গীরচরে অস্ত্র-ড্রোনসহ ‘নিষিদ্ধ সংগঠনের’ ৪ সদস্য গ্রেফতার ,ছিল গুপ্ত হামলার পরিকল্পনা

আপডেট এর সময় : ০২:৩৮:০৫ অপরাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬