০৬:১৮ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

আশকোনা হজ ক্যাম্পে চুরির ঘটনায় দুজন গ্রেফতার ,১৭ হাজার সৌদি রিয়াল উদ্ধার

Din Islam
  • আপডেট এর সময় : ০৯:১১:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ১ মে ২০২৬
  • / 29

নিজস্ব প্রতিবেদক,ঢাকা

রাজধানীর আশকোনা হজ ক্যাম্পে সংঘটিত চাঞ্চল্যকর সৌদি রিয়াল চুরির ঘটনায় চুরি যাওয়া সৌদি রিয়ালসহ ঘটনায় জড়িত দুইজনকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারকৃতরা হলেন–মো. হাবিবুর রহমান ও মো. নাদিম সরকার।

শুক্রবার (০১ মে) বিকালে আশকোনা হজ ক্যাম্পে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ডিএমপির উত্তরা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মির্জা তারেক আগমেদ বেগ।

পুলিশ জানায়, বুধবার বিমানবন্দর থানাধীন আশকোনা হজক্যাম্প থেকে এক হজযাত্রীর ২২ বাইশ হাজার সৌদি রিয়াল চুরি হয়। এ ঘটনায় ডিএমপি বিমানবন্দর থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়।

পরবর্তীতে বিমানবন্দর থানা পুলিশের একটি টিম শুক্রবার রাত আনুমানিক ২টা ৪০ মিনিটের দিকে রাজধানীর খিলক্ষেত এলাকায় অভিযান পরিচালনা করে মো. হাবিবুর রহমানকে গ্রেফতার করে। একই রাত আনুমানিক চারটার দিকে টঙ্গি স্টেশন রোড এলাকায় ধারাবাহিক অভিযান পরিচালনা করে মো. নাদিম সরকারকে গ্রেফতার করে।

পরবর্তীতে গ্রেফতারকৃত নাদিমের দেওয়া তথ্য অনুযায়ী, একটি বাসায় অভিযান পরিচালনা করে চুরি হওয়া ১৭ হাজার ৫০০ সৌদি রিয়াল এবং মানি এক্সেঞ্জ এর মাধ্যমে গ্রেফতারকৃতরা ৯০ হাজার টাকায় এক্সেঞ্জ করে, তা উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, চুরির ঘটনায় জড়িত অন্যান্য আসামিকে গ্রেফতারের চেষ্টা ও গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

27 July 2026

আশকোনা হজ ক্যাম্পে চুরির ঘটনায় দুজন গ্রেফতার ,১৭ হাজার সৌদি রিয়াল উদ্ধার

ট্যাগ :
abc

আশকোনা হজ ক্যাম্পে চুরির ঘটনায় দুজন গ্রেফতার ,১৭ হাজার সৌদি রিয়াল উদ্ধার

আপডেট এর সময় : ০৯:১১:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ১ মে ২০২৬