১২:৪৬ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

আদাবর-মিরপুর মডেল ও দারুসসালাম থানায় নতুন ওসি

Din Islam
  • আপডেট এর সময় : ০৪:১৫:২৬ অপরাহ্ন, রবিবার, ৩ মে ২০২৬
  • / 27

নিজস্ব প্রতিবেদক,ঢাকা

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিরপুর মডেল, দারুসসালাম ও আদাবর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদলি করা হয়েছে।

রবিবার (০৩ মে) ডিএমপি কমিশনার (ভারপ্রাপ্ত) মো. সরওয়ার স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানা যায়।

আদেশ অনুযায়ী, হাজারীবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমানকে মিরপুর মডেল থানায়, লাইনওয়ারের নিরস্ত্র পুলিশ পরিদর্শক জাহিদুল ইসলাম জাহাঙ্গীরকে আদাবর থানায় এবং লাইনওয়ারের নিরস্ত্র পুলিশ পরিদর্শক মো. দুলাল হোসেনকে দারুসসালাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে বদলি করা হয়েছে।

এছাড়া একই আদেশে দারুস সালাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম জাকারিয়াকে ও আদাবর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউর রহমানকে গোয়েন্দা (ডিবি) বিভাগে বদলি করা হয়েছে। এর আগে ভুক্তভোগীর কাছে থেকে ঘুষ নেওয়ার অভিযোগে মিরপুর মডেল থানার ওসি গোলাম আজমকে ডিএমপি সদরদপ্তরে সংযুক্ত করা হয়।

27 July 2026

আদাবর-মিরপুর মডেল ও দারুসসালাম থানায় নতুন ওসি

ট্যাগ :
abc

আদাবর-মিরপুর মডেল ও দারুসসালাম থানায় নতুন ওসি

আপডেট এর সময় : ০৪:১৫:২৬ অপরাহ্ন, রবিবার, ৩ মে ২০২৬