০৪:৫৩ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

আনসার বাহিনীতে ২০ জন কর্মকর্তার পদোন্নতি, মহাপরিচালকের হাতে র‍্যাংক ব্যাজ পরিধান

Din Islam
  • আপডেট এর সময় : ০৮:২৭:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬
  • / 35

নিজস্ব প্রতিবেদক,ঢাকা

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ২০ জন উপপরিচালক পদে পদোন্নতি দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (১৪ মে) বাহিনীর সদর দপ্তরে আয়োজিত এক অনুষ্ঠানে বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ তাদের র‌্যাংক ব্যাজ পরিয়ে দেন এবং ফুলেল শুভেচ্ছায় অভিষিক্ত করেন।

অনুষ্ঠানে মহাপরিচালক নবনিযুক্ত উপপরিচালকদের অভিনন্দন জানিয়ে বলেন, “পদোন্নতি শুধু সম্মানের নয়, এটি দায়িত্ব ও কর্তব্যের নতুন উচ্চতায় পৌঁছানোর প্রতীক। প্রত্যেক কর্মকর্তার কাছ থেকে আমরা পেশাদারিত্ব, সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের প্রত্যাশা করি।”

প্রধান অতিথি নবপদোন্নত কর্মকর্তাদের র‍্যাংক ব্যাজ পরিয়ে দেন এবং তাঁদের ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান। তিনি এ সময় কর্মকর্তাদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন এবং পেশাগত দায়িত্ব পালনে সততা, শৃঙ্খলা ও দক্ষতার গুরুত্ব তুলে ধরেন।

তিনি আরও বলেন, দেশের নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষায় আনসার ও ভিডিপি বাহিনীর সদস্যদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ, যা ভবিষ্যতে আরও সুদৃঢ় হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠান শেষে নবপদোন্নত ২০ জন কর্মকর্তাকে অভিনন্দন জানিয়ে তাঁদের পেশাগত জীবনের সাফল্য ও উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করা হয়।

পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তারা হলেন—এস এম জাকির হোসেন,মো, মেহেদী হাসান,মো. আলমগীর হোসেন সরদার,মোহা. রেজাউল হোসেন,মো. শরিফুল ইসলাম,মুহাম্মদ মিজানুর রহমান,মোহাম্মদ ফরিদ রহমান,মো. ইবনুল হক,মো. মশিউর রহমান মানিক,মো. তৌহিদ উজ জামান,মোহাম্মদ মিরাজুল ইসলাম খান,মোহাম্মদ রফিকুল ইসলাম,মো. জুয়েল রানা,মো. কামরুল ইসলাম,সৈয়দ ফজলুর রহমান,মো. মুরাদ হোসেন,মো. রুবেল হোসাইন,মোহাম্মদ আজিজুল হক,মো. রাশিদুল হাসান ও আল-আমীন।

প্রসঙ্গত, গত ১১ মে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনের মাধ্যমে তাদের এ পদোন্নতি প্রদান করা হয়। আজকের অনুষ্ঠানেই তাদের আনুষ্ঠানিকভাবে র‌্যাংক ব্যাজ পরিয়ে দেওয়া হয়।

27 July 2026

আনসার বাহিনীতে ২০ জন কর্মকর্তার পদোন্নতি, মহাপরিচালকের হাতে র‍্যাংক ব্যাজ পরিধান

ট্যাগ :
abc

আনসার বাহিনীতে ২০ জন কর্মকর্তার পদোন্নতি, মহাপরিচালকের হাতে র‍্যাংক ব্যাজ পরিধান

আপডেট এর সময় : ০৮:২৭:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬