০৪:০৪ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

আনসার বাহিনী প্রযুক্তি ও কর্মসংস্থান সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে: প্রধানমন্ত্রী

Din Islam
  • আপডেট এর সময় : ০১:৪০:১৭ অপরাহ্ন, বুধবার, ২০ মে ২০২৬
  • / 30

নিজস্ব প্রতিবেদক,ঢাকা

বাংলাদেশ আনসার বাহিনী তাদের ওপর অর্পিত দায়িত্ব পালনের পাশাপাশি বিভিন্ন প্রযুক্তি ও দেশে-বিদেশে কর্মসংস্থান তৈরিতে বিশেষ ভূমিকা রাখছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, ভবিষ্যতে বিশ্বের বিভিন্ন দেশে তারা কর্মসংস্থানের পাশাপাশি দক্ষ জনশক্তি তৈরিতে বিশেষ ভূমিকা রাখবে বলে আমি আশা করি।

বুধবার (২০ মে) সকাল ১০টায় গাজীপুরের সফিপুরে অবস্থিত বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী একাডেমির মিলনায়তনে ৪৬তম জাতীয় সমাবেশ-২০২৬-এর ব্যুত্থান মহড়া প্রদর্শনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, আনসার বাহিনী শুধু নিরাপত্তা দায়িত্বই পালন করছে না, বরং দেশে ও বিদেশে কর্মসংস্থান সৃষ্টিতেও গুরুত্বপূর্ণ অবদান রাখছে। তিনি জানান, বাহিনীর সদস্যরা প্রযুক্তি ব্যবহার, ফ্রিল্যান্সিং ও বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রমের মাধ্যমে দক্ষ জনশক্তি গঠনে ভূমিকা রাখছে।

তিনি আরও বলেন, বাহিনীর প্রায় ১৩ হাজারের বেশি ফ্রিল্যান্সিং ও ফিল্ড ভিডিপি সদস্য স্থানীয় পর্যায়ে সামাজিক আস্থা ও সম্প্রীতি জোরদারে কাজ করছে। পাশাপাশি শহর এলাকায় টাউন ডিফেন্স ভলান্টিয়ার (টিডিভি) সদস্যরা নিরাপত্তা কার্যক্রমে যুক্ত রয়েছে।

তারেক রহমান বলেন, সঞ্জীবন প্রকল্পসহ বিভিন্ন উদ্যোগের মাধ্যমে আনসার বাহিনী কর্মসংস্থান সৃষ্টি ও আর্থিক সহায়তা প্রদান করছে। বিদেশে দক্ষ জনশক্তি পাঠাতে বাহিনীর বিভিন্ন ওয়েবসাইট ও ওয়েলফেয়ার ট্রাস্ট কাজ করছে বলেও তিনি উল্লেখ করেন।

দেশের গুরুত্বপূর্ণ অবকাঠামো সুরক্ষায় আনসার সদস্যদের ভূমিকার প্রশংসা করে তিনি বলেন, গ্রাম থেকে শহর, বন্দর থেকে পার্বত্য অঞ্চল—সব জায়গায় তারা দায়িত্বশীলভাবে কাজ করছে।

অনুষ্ঠানের শুরুতে প্রধানমন্ত্রী ইয়াদ আলী প্যারেড গ্রাউন্ডে কুচকাওয়াজ পরিদর্শন ও সালাম গ্রহণ করেন। পরে তিনি আনসার বাহিনীর সদস্যদের সঙ্গে কথা বলেন এবং মাঠ পর্যায়ের সমস্যাগুলো সম্পর্কে খোঁজখবর নেন।

27 July 2026

আনসার বাহিনী প্রযুক্তি ও কর্মসংস্থান সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে: প্রধানমন্ত্রী

ট্যাগ :
abc

আনসার বাহিনী প্রযুক্তি ও কর্মসংস্থান সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে: প্রধানমন্ত্রী

আপডেট এর সময় : ০১:৪০:১৭ অপরাহ্ন, বুধবার, ২০ মে ২০২৬