০১:৩৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

কলাবাগানে ছোট ভাইয়ের ডাম্বেলের আঘাতে বড় ভাই নিহত

Din Islam
  • আপডেট এর সময় : ০৩:২১:৩৮ অপরাহ্ন, সোমবার, ১ জুন ২০২৬
  • / 43

নিজস্ব প্রতিবেদক,ঢাকা

রাজধানীর কলাবাগান থানার কাঠালবাগান এলাকায় কথা কাটাকাটির জেরে ছোট ভাইয়ের ডাম্বেলের আঘাতে বড় ভাই সাদমান ওয়াসিফ সুপান্ত (২০) নিহত হয়েছে। এই ঘটনায় নিহতের ছোট ভাই রাফি জারিয়ান শুদ্ধকে (১৬) আটক করেছে পুলিশ।

সোমবার (১ জুন) সকালের দিকে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায় পুলিশ।

নিহত সাদমান ওয়াসিফ সুপান্ত কলাবাগান থানার কাঠালবাগান ফ্রি স্ট্রিট স্কুল এলাকার সি-২৭২ নাম্বার বাসায় থাকতো। তার বাড়ি বগুড়া জেলার আদমদীঘি থানা এলাকায়। সে ওই এলাকার সিরাজুল সালেকিন এর ছেলে।

বিষয়টি নিশ্চিত করেছেন কলাবাগান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফজলে আশিক।

তিনি জানান,রবিবার রাত সাড়ে ৯টার দিকে ছোট ভাই এবং বড় ভাইয়ের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে হাতে থাকা ডাম্বেল দিয়ে সে তার বড় ভাই সুপান্তর মাথায় আঘাত করে। এতে সে গুরুতর আহত হলে তাকে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, পরে রাত একটার দিকে আমরা মরদেহ উদ্ধার করি এবং সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়। এই ঘটনায় তার ছোট ভাই শুদ্ধকে আটক করা হয়। নিহত সুকান্ত এই বছর এসএসসি পরীক্ষা দিয়েছেন।

28 July 2026

কলাবাগানে ছোট ভাইয়ের ডাম্বেলের আঘাতে বড় ভাই নিহত

ট্যাগ :
abc

কলাবাগানে ছোট ভাইয়ের ডাম্বেলের আঘাতে বড় ভাই নিহত

আপডেট এর সময় : ০৩:২১:৩৮ অপরাহ্ন, সোমবার, ১ জুন ২০২৬