১০:৪১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

টেকনাফে কোস্ট গার্ডের অভিযানে ১৫ হাজার পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক

Din Islam
  • আপডেট এর সময় : ০৬:৩৩:২৩ অপরাহ্ন, বুধবার, ৩ জুন ২০২৬
  • / 35

নিজস্ব প্রতিবেদক,মানি লাইন

কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে প্রায় ৭৫ লক্ষ টাকা মূল্যের ১৫ হাজার পিস ইয়াবাসহ দুইজন মাদক কারবারিকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।

বুধবার (৩ জুন) দুপুর ১টার দিকে টেকনাফ থানাধীন কেরুনতলী সংলগ্ন নাফ নদীতে কোস্ট গার্ড স্টেশন টেকনাফ এ অভিযান পরিচালনা করে।

কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বিকেলে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে একটি সন্দেহজনক ডিঙি নৌকায় তল্লাশি চালানো হয়। এ সময় নৌকাটি থেকে প্রায় ১৫ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৭৫ লক্ষ টাকা।

অভিযানকালে দুইজন মাদক কারবারিকে আটক করা হয়। এছাড়া মাদক পাচারে ব্যবহৃত ডিঙি নৌকাটিও জব্দ করা হয়েছে।

তিনি আরও জানান, আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

কোস্ট গার্ড জানিয়েছে, মাদকের বিস্তার রোধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

28 July 2026

টেকনাফে কোস্ট গার্ডের অভিযানে ১৫ হাজার পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক

ট্যাগ :
abc

টেকনাফে কোস্ট গার্ডের অভিযানে ১৫ হাজার পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক

আপডেট এর সময় : ০৬:৩৩:২৩ অপরাহ্ন, বুধবার, ৩ জুন ২০২৬