১০:০৫ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

গণভবনের সামনে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের মিছিল,সীমানা নিয়ে দুই থানার অস্বীকার

Din Islam
  • আপডেট এর সময় : ০১:৫২:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬
  • / 23

নিজস্ব প্রতিবেদক,ঢাকা

‎গণভবনের সামনে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল করেছে। তবে, এ ঘটনায় মোহাম্মদপুর ও শেরে বাংলা নগর থানার ওসি সীমানা নির্ধারণ নিয়ে মিছিলের বিষয়টি অস্বীকার করেন। শেরে বাংলা নগর থানা ওসির দাবি,মিছিলটি সড়কের মাঝখানে হয়েছে। এটি শেরে বাংলা নগর থানার ভিতরে পড়েনি। অন্যদিলে,মোহাম্মদপুর থানা ওসির দাবি, মিছিলটি শেরেবাংলা নগর থানায় পড়েছে। তবে, এ ঘটনায় কোন আটকের খবর পাওয়া যায় নি।

‎বৃহস্পতিবার (১৮ জুন) সকাল ১০ টায় গণভবন ও রেসিডেন্সিয়াল মডেল স্কুলের সামনের সড়কে বিক্ষোভ মিছিল করে।

‎স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ১০ টায় ৪০-৫০ জনের একটি দল প্রথমে রেসিডেন্সিয়াল কলেজের সামনে শুরু করে। এরপর মিছিলটি সড়ক ঘুরে গণভবনের সামনে মূল ফটক পাড় করে বিক্ষোভ মিছিলটি শেষ করে। এক থেকে দের মিনিটের মধ্যে তারা মিছিলটি শেষ করে চলে যায়।

‎এ ঘটনায় মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেসবাহ উদ্দিন বলেন, আমাদের থানা এলাকায় কোন মিছিল হয়নি। আর এ মিছিল কখন হয়েছে আমাদের জানা নেই। যা দেখলাম এটি শেরে বাংলা নগর থানা এলাকায় হয়েছে। মিছিল থেকে কোন আটক হয়নি।

‎শেরে বাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম বলেন, আমরা শুনেছি মিছিলটি সড়কের মাঝখানে হয়েছে। তবে, এটি আমাদের থানার মধ্যে পড়েনি। এরপরও বিষয়টি নিয়ে খোঁজ নিতে বলেছি।

27 July 2026

গণভবনের সামনে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের মিছিল,সীমানা নিয়ে দুই থানার অস্বীকার

ট্যাগ :
abc

গণভবনের সামনে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের মিছিল,সীমানা নিয়ে দুই থানার অস্বীকার

আপডেট এর সময় : ০১:৫২:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬