০৪:২৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

মোবাইল নিয়ে পালানোর সময় হাতেনাতে ছিনতাইকারী ধরা

Din Islam
  • আপডেট এর সময় : ০৮:০৭:১৬ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬
  • / 22

নিজস্ব প্রতিবেদক,ঢাকা

রাজধানীর পল্লবী থানা এলাকায় এক যাত্রীর মোবাইল ফোন ছিনতাই করে পালানোর সময় হাতেনাতে এক ছিনতাইকারীকে আটক করেছে পল্লবী ট্রাফিক পুলিশ।

আটক ব্যাক্তির নাম মো. মানিক (২৯)।

শুক্রবার (১৯ জুন) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এ তথ্য নিশ্চিত করেন।

ট্রাফিক মিরপুর বিভাগের বরাত দিয়ে নিয়াজ মেহেদী বলেন, আজ দুপুরে ট্রাফিক পল্লবী জোনের কালশী মোড়ে দায়িত্ব পালন করছিলেন পুলিশ সার্জেন্ট এম এস মাহমুদ আলি। এ সময় একটি মাইক্রোবাসের কাগজপত্র যাচাইয়ের জন্য গাড়িটিকে থামানোর সংকেত দেয়। তিনি চালকের সঙ্গে কথোপকথনের সময় লক্ষ্য করেন একজন ছিনতাইকারী গাড়িতে থাকা এক যাত্রীর মোবাইল ফোন নিয়ে দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। পরিস্থিতি বুঝে সার্জেন্ট তাৎক্ষণিকভাবে ছিনতাইকারীকে লক্ষ্য করে ধাওয়া করেন। একপর্যায়ে সাহসিকতার সঙ্গে পুলিশ ছিনতাইকারী মানিককে হাতেনাতে ধরতে সক্ষম হন। পরবর্তীতে ছিনতাইকৃত মোবাইল ফোনটি অক্ষত অবস্থায় উদ্ধার করা হয় এবং ভুক্তভোগীর নিকট মোবাইল ফোনটি বুঝিয়ে দেওয়া হয়।

আটককৃত ছিনতাইকারীকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য পল্লবী থানায় হস্তান্তর করা হয়েছে।

গ্রেফতারকৃতের বিরুদ্ধে পল্লবী থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।

28 July 2026

মোবাইল নিয়ে পালানোর সময় হাতেনাতে ছিনতাইকারী ধরা

ট্যাগ :
abc

মোবাইল নিয়ে পালানোর সময় হাতেনাতে ছিনতাইকারী ধরা

আপডেট এর সময় : ০৮:০৭:১৬ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬