০১:৩৯ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

৯৯৯-এ ফোনকল: ‘আমাকে গুলি করে বাসায় তালাবদ্ধ করে রেখেছে, বাঁচান’

Din Islam
  • আপডেট এর সময় : ০৪:১৪:৫৬ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬
  • / 22

নিজস্ব প্রতিবেদক,ঢাকা

জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে গুলিবিদ্ধ অবস্থায় এক ব্যক্তির করা ফোনকলের সূত্র ধরে রাজশাহী মহানগরীর শাহ মখদুম থানার ছায়ানীড় আবাসিক এলাকায় অভিযান চালিয়েছে পুলিশ ও সিআইডির ফরেনসিক টিম। এসময় ঘটনাস্থল থেকে বিদেশি পিস্তল, গুলি, হ্যান্ড গ্রেনেড এবং বিস্ফোরক তৈরির বিভিন্ন উপকরণসহ বিপুল পরিমাণ আলামত উদ্ধার করা হয়।

সোমবার (২২ জুন) ৯৯৯ এর পুলিশ পরিদর্শক (গণমাধ্যম ও জনসংযোগ কর্মকর্তা) আনোয়ার সাত্তার এ তথ্য জানান।

তিনি জানান, গত ২১ জুন ৯৯৯ নম্বরে ফোনকল করে ফয়সাল নামের এক ব্যক্তি কাতর কণ্ঠে বলতে থাকেন, ‘আমাকে গুলি করেছে। গুলি করে বাসার ভেতরে তালাবদ্ধ করে রেখেছে। আমাকে বাঁচান।’

ফোনকলে এসময় তিনি দ্রুত পুলিশি সহায়তা চান। ফোনে তিনি রাজশাহী নগরীর শাহ মখদুম থানার ছায়ানীড় আবাসিক এলাকার একটি বাড়িতে অবস্থানের কথা জানান।

৯৯৯-এর কলটেকার কনস্টেবল সাখাওয়াত কলটি গ্রহণ করে বিষয়টি তাৎক্ষণিকভাবে শাহ মখদুম থানায় অবহিত করেন। এসময় ৯৯৯ পুলিশ ডিসপাচার এএসআই শহিদুল ইসলাম উদ্ধার কার্যক্রমের সার্বিক সমন্বয় ও তদারকি করেন।

খবর পেয়ে শাহ মখদুম থানার এসআই মমতাজউদ্দিন ফোর্স নিয়ে ছায়ানীড় আবাসিক এলাকার ওই বাড়ির পঞ্চম তলায় পৌঁছান। সেখানে গিয়ে পুলিশ দেখতে পায়, রাজশাহী নগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মীর মোহাম্মদ তারেক খালেদসহ কয়েকজন ব্যক্তি গুলিবিদ্ধ ফয়সালকে কক্ষ থেকে বের করার চেষ্টা করছেন। পরে পুলিশের সহায়তায় তাকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে পাঠানো হয়।

প্রাথমিক তল্লাশিতে ঘটনাস্থলের একটি বিছানার ওপর একটি পিস্তল, ম্যাগাজিন এবং গুলির খোসা দেখতে পায় পুলিশ। পরে শাহ মখদুম থানার ওসি ঘটনাস্থলে উপস্থিত হয়ে সিআইডির ফরেনসিক টিমকে আলামত সংগ্রহের জন্য অবহিত করেন।

পুলিশ পরিদর্শক আনোয়ার সাত্তার আরও জানান, সিআইডির ফরেনসিক টিম ঘটনাস্থল থেকে যুক্তরাষ্ট্রের তৈরি একটি ৭.৬৫ ক্যালিবারের পিস্তল, দুটি খালি ম্যাগাজিন, একটি তাজা কার্তুজ, একটি ব্যবহৃত কার্তুজের খোসা, গানপাউডার, একটি চাকু, বিস্ফোরক তৈরির বিভিন্ন উপাদান এবং একটি হ্যান্ড গ্রেনেডসহ মোট ২১ ধরনের আলামত উদ্ধার করে।

উদ্ধার হওয়া ব্যক্তির নাম ফয়সাল ইবনে সেলিম শেখ (৩৫)। তিনি রাজশাহী নগরীর সাহেববাজার এলাকার বাসিন্দা।

ঘটনার প্রকৃত কারণ, অস্ত্র ও বিস্ফোরক সামগ্রীর উৎস এবং এর সঙ্গে অন্য কোনো ব্যক্তি বা চক্র জড়িত আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন বলেও জানান পুলিশ পরিদর্শক আনোয়ার সাত্তার।

27 July 2026

৯৯৯-এ ফোনকল: ‘আমাকে গুলি করে বাসায় তালাবদ্ধ করে রেখেছে, বাঁচান’

ট্যাগ :
abc

৯৯৯-এ ফোনকল: ‘আমাকে গুলি করে বাসায় তালাবদ্ধ করে রেখেছে, বাঁচান’

আপডেট এর সময় : ০৪:১৪:৫৬ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬