১০:০৮ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

বিআরটিএ ঢাকা মেট্রো সার্কেল-৪ এ গ্রাহক হয়রানির অভিযোগে পূর্বাচলে তিন দালাল কারাগারে

Din Islam
  • আপডেট এর সময় : ০৫:২২:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬
  • / 19

নিজস্ব প্রতিবেদক,ঢাকা

বিআরটিএ ঢাকা মেট্রো সার্কেল-৪, পূর্বাচল এলাকায় গ্রাহক হয়রানি ও প্রতারণার অভিযোগে পরিচালিত চিরুনি অভিযানে তিন দালালকে গ্রেফতার করে ভ্রাম্যমাণ আদালত বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান করেছে।

বিআরটিএ’র নির্বাহী ম্যাজিস্ট্রেট (আদালত নং-৬) মোহাম্মদ সাজিদ আনোয়ার-এর নেতৃত্বে এবং বিআরটিএ কর্মকর্তা-কর্মচারীদের সমন্বয়ে সোমবার (২২ জুন) ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।

অভিযান চলাকালে ৩০০ ফিট নীলা মার্কেট সংলগ্ন এলাকা থেকে তিনজন দালালকে আটক করা হয়। পরে গ্রাহক হয়রানি ও প্রতারণার অভিযোগ প্রমাণিত হওয়ায় প্রত্যেককে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

কারাদণ্ড প্রাপ্তরা হলো-মো. মামুনুর রশীদ (৩৮),মো. উমর ফারুক (২৬) ও মো. রিফাত (২৩)। দণ্ডপ্রাপ্তদের নারায়ণগঞ্জ জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।

বিআরটিএ’র নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাজিদ আনোয়ার জানান, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং দালাল চক্রের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

29 July 2026

বিআরটিএ ঢাকা মেট্রো সার্কেল-৪ এ গ্রাহক হয়রানির অভিযোগে পূর্বাচলে তিন দালাল কারাগারে

ট্যাগ :
abc

বিআরটিএ ঢাকা মেট্রো সার্কেল-৪ এ গ্রাহক হয়রানির অভিযোগে পূর্বাচলে তিন দালাল কারাগারে

আপডেট এর সময় : ০৫:২২:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬