০৬:৩১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ঢাকার টেকনিক্যাল মোড়ে ‘ককটেল’ বিস্ফোরণ, বিকট শব্দ

Din Islam
  • আপডেট এর সময় : ০৯:৩৮:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬
  • / 19

নিজস্ব প্রতিবেদক,ঢাকা

রাজধানীর দারুসসালাম থানাধীন টেকনিক্যাল মোড়ে ‘ককটেল’ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় কেউ হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি।

মঙ্গলবার (২৩ জুন) রাত ৮টা ২০ মিনিটের দিকে এ ঘটনা ঘটে। দারুস সালাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দুলাল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, মোটরসাইকেলে করে এসে দুজন পটকা জাতীয় কিছু ফাটিয়ে পালিয়ে গেছে। তবে এটি ককটেল নাকি পটকা ছিল, তা জানা যায়নি। শুধু বিকট শব্দ হয়েছে এবং ঘটনাস্থলে সড়কে গান পাউডার পড়ে ছিল।

এ ঘটনায় কেউ হতাহত হয়নি জানিয়ে তিনি বলেন, জড়িতদের শনাক্ত ও গ্রেফতারে পুলিশ কাজ করছে।

28 July 2026

ঢাকার টেকনিক্যাল মোড়ে ‘ককটেল’ বিস্ফোরণ, বিকট শব্দ

ট্যাগ :
abc

ঢাকার টেকনিক্যাল মোড়ে ‘ককটেল’ বিস্ফোরণ, বিকট শব্দ

আপডেট এর সময় : ০৯:৩৮:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬