০৫:৫৮ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

কর্ণফুলীতে জাহাজডুবি: কোস্ট গার্ডের তৎপরতায় প্রাণে বাঁচলেন ১২ ক্রুই

Din Islam
  • আপডেট এর সময় : ০৪:২১:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬
  • / 23

নিজস্ব প্রতিবেদক,মানি লাইন

চট্টগ্রামের কর্ণফুলী নদীর চ্যানেলে দুটি লাইটার জাহাজের মুখোমুখি সংঘর্ষে একটি জাহাজ ডুবে যাওয়ার ঘটনায় ১২ জন ক্রুকেই জীবিত উদ্ধার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।

মঙ্গলবার (৩০ জুন) বিকালে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।

তিনি জানান, মঙ্গলবার রাত ৩টার দিকে পতেঙ্গা থানাধীন কর্ণফুলী নদীর ১৮ নম্বর ঘাটসংলগ্ন এলাকায় ঢাকা অভিমুখে যাত্রারত এমভি বে হারবার-২ নামের একটি লাইটার জাহাজের সঙ্গে চলমান অপর লাইটার জাহাজ এমভি সামুদা-৬-এর মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বে হারবার-২ জাহাজটির হাল ফেটে পানি প্রবেশ করলে সেটি একপাশে হেলে পড়ে। পরে বহিঃনোঙর বয়া নম্বর ২ ও ৩-এর মধ্যবর্তী স্থানে জাহাজটি প্রায় সম্পূর্ণ নিমজ্জিত হয়।

দুর্ঘটনার খবর পেয়ে কোস্ট গার্ড পূর্ব জোনের অধীন বিসিজি আউটপোস্ট পতেঙ্গার সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অনুসন্ধান ও উদ্ধার অভিযান শুরু করেন। অভিযানে ডুবে যাওয়া জাহাজে থাকা ১২ জন ক্রুর মধ্যে ৮ জনকে তাৎক্ষণিকভাবে জীবিত উদ্ধার করা হয়।

অপর চারজন ক্রু প্রবল স্রোতে ভেসে পারকির চর এলাকায় পৌঁছে নিরাপদে তীরে উঠতে সক্ষম হন।

কোস্ট গার্ড জানায়, উদ্ধার হওয়া ক্রুদের প্রাথমিক চিকিৎসা ও প্রয়োজনীয় সহায়তা প্রদান করা হচ্ছে। একই সঙ্গে তাদের সংশ্লিষ্ট জাহাজ কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে।

বাংলাদেশ কোস্ট গার্ড জানিয়েছে, সমুদ্র উপকূলীয় ও নদী তীরবর্তী এলাকায় যেকোনো জরুরি পরিস্থিতিতে মানুষের জীবন রক্ষায় ভবিষ্যতেও এ ধরনের উদ্ধার অভিযান অব্যাহত থাকবে।

27 July 2026

কর্ণফুলীতে জাহাজডুবি: কোস্ট গার্ডের তৎপরতায় প্রাণে বাঁচলেন ১২ ক্রুই

ট্যাগ :
abc

কর্ণফুলীতে জাহাজডুবি: কোস্ট গার্ডের তৎপরতায় প্রাণে বাঁচলেন ১২ ক্রুই

আপডেট এর সময় : ০৪:২১:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬