মোহাম্মদপুরে পুলিশের সাঁড়াশি অভিযান,গ্রেফতার ২৩
- আপডেট এর সময় : ০৩:৩৪:০১ অপরাহ্ন, শনিবার, ৪ জুলাই ২০২৬
- / 13
নিজস্ব প্রতিবেদক,ঢাকা
রাজধানীর মোহাম্মদপুরের অপরাধ প্রবণ বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের মোহাম্মদপুর থানা-পুলিশ। অভিযানকালে বিভিন্ন অপরাধে জড়িত ২৩ জন গ্রেফতার।
এদের মধ্যে-সন্ত্রাস বিরোধ আইনে ২,পরোয়ানা ভুক্ত ৫, পরোয়ানা তামিল ৬ সহঅন্যান্য মামলায় ১৬ জন।
তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার মো.ইবনে মিজান এর সার্বিক দিক নির্দেশনায় সংশ্লিষ্ট জোনের এডিসি,এসি এবং থানার অফিসার ইনচার্জ এর তত্বাবধানে মোহাম্মদপুর নিয়মিত টহল ও অভিযান পরিচালনাকারী টিম কর্তৃক উল্লেখিত সংখ্যক আসামী গ্রেফতার করা হয়েছে।
শনিবার (০৪ জুলাই ) ঢাকা মেট্রোপলিটন পুলিশের তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার(ডিসি) মো.ইবনে মিজান এ তথ্য নিশ্চিত করেন।
গ্রেফতারকৃতরা হলেন-এনামুল হাসান (৩৯),আলম আহমেদ (২০),সোহেল (২২), নাদিম (৩০),মাহি হাসান (১৯),শফিকুল ইসলাম (৪৫),রবিউল (২৫),অপু (২৭),মিঠুন (৩২),মাইনুল ইসলাম অন্তর (২৩),রাফসান জানি (২৮),সুমন (২২),মিরাজ (২০),লিটন (২৮),আরমান (৪২),শরিফ (৩৪),রাকিব (২৫),আকরাম (২৮),জুয়েল (২৮),জুয়েল (২৭),তোফাজ্জল হোসেন (৩৩),স্বপন (২০) ও জসিম (৪২)।
ডিসি মো.ইবনে মিজান বলেন,শুক্রবার (৩ জুলাই ) দিনব্যাপী সাড়াশি অভিযান চালিয়ে বিভিন্ন পয়েন্ট থেকে ২৩ জনকে গ্রেফতার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ।
গ্রেফতারকৃত আসামিদের আদালতে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।





















