০৪:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

বদলে যাচ্ছে এটিইউ-সিটিটিসির নাম, শিগগির প্রজ্ঞাপন

Din Islam
  • আপডেট এর সময় : ০৭:০৩:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬
  • / 14

নিজস্ব প্রতিবেদক,ঢাকা

পুলিশের উগ্রবাদ ও সন্ত্রাসবাদ দমনে নিয়োজিত বিশেষায়িত দুই ইউনিট- অ্যান্টি টেরোরিজম ইউনিট (এটিইউ) এবং ডিএমপির কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের (সিটিটিসি) নাম বদলে যাচ্ছে।

এটিইউর নাম পরিবর্তন করে ‘স্পেশাল সিকিউরিটি ইউনিট’ এবং সিটিটিসির নাম ‘স্পেশাল সিকিউরিটি ইউনিট-ডিএমপি’ করার প্রস্তাব করা হয়েছে। শিগগির এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হবে বলে জানা গেছে।

মঙ্গলবার (৭ জুলাই) পুলিশ সদর দপ্তর সূত্র জানায়, বৈশ্বিক বা আন্তর্জাতিক পরিমণ্ডলে স্পেশাল সিকিউরিটি ইউনিট নামটি বেশ পরিচিত ও সাধারণ। এই নাম ব্যবহারের ফলে বিদেশি আইন প্রয়োগকারী সংস্থাগুলোর সঙ্গে দ্বিপক্ষীয় যোগাযোগ এবং সন্ত্রাসবাদবিরোধী কার্যক্রমে সমন্বয় করা আরও সহজ হবে বলে মনে করছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

সময়ের সঙ্গে সঙ্গে এই দুই ইউনিটের কাজের পরিধি শুধু উগ্রবাদ বা সন্ত্রাসবাদ দমনের মধ্যে সীমাবদ্ধ নেই, বরং সাইবার অপরাধ ও ট্রান্সন্যাশনাল ক্রাইমসহ নানা আধুনিক অপরাধ দমনেও তারা কাজ করছে। ফলে একটি সামগ্রিক ও আধুনিক নাম দেওয়ার উদ্দেশ্যে এই পরিবর্তনের প্রস্তাব এসেছে।

28 July 2026

বদলে যাচ্ছে এটিইউ-সিটিটিসির নাম, শিগগির প্রজ্ঞাপন

ট্যাগ :
abc

বদলে যাচ্ছে এটিইউ-সিটিটিসির নাম, শিগগির প্রজ্ঞাপন

আপডেট এর সময় : ০৭:০৩:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬