০৭:৩৫ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

জাতীয় বৃক্ষরোপণ অভিযানে কোস্ট গার্ড, সদর দপ্তরসহ সব ইউনিটে কর্মসূচি

Din Islam
  • আপডেট এর সময় : ০৬:১৩:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬
  • / 13

জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে দেশব্যাপী বৃক্ষরোপণ অভিযান পরিচালনা করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।

বৃহস্পতিবার (৯ জুলাই) সদর দপ্তরের পাশাপাশি বাহিনীর সব জোন, স্টেশন ও আউটপোস্টে একযোগে এ কর্মসূচি পালন করা হয়।

কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন জানান, ‘বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা এবং টেকসই সবুজায়ন নিশ্চিত করতে সরকার জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচিতে সর্বস্তরের অংশগ্রহণের ওপর গুরুত্ব দিচ্ছে। সেই উদ্যোগের সঙ্গে একাত্মতা প্রকাশ করে বাংলাদেশ কোস্ট গার্ডও জাতীয় বৃক্ষরোপণ অভিযানে সক্রিয়ভাবে অংশ নিয়েছে।

এর ধারাবাহিকতায় বৃহস্পতিবার দুপুর ১টায় কোস্ট গার্ড সদর দপ্তরে বৃক্ষরোপণ অভিযান-২০২৬ কর্মসূচির উদ্বোধন করেন বাহিনীর মহাপরিচালক রিয়ার অ্যাডমিরাল মো. জিয়াউল হক। একই সময়ে কোস্ট গার্ডের আওতাধীন সব জোন, স্টেশন ও আউটপোস্টে সমন্বিতভাবে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়।

তিনি বলেন, সমুদ্র ও উপকূলের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি পরিবেশ সংরক্ষণও বাংলাদেশ কোস্ট গার্ডের জাতীয় দায়িত্বের একটি গুরুত্বপূর্ণ অংশ। এ কর্মসূচির মাধ্যমে একটি সবুজ, নিরাপদ ও টেকসই বাংলাদেশ গড়ে তোলার প্রত্যয় পুনর্ব্যক্ত করেছে বাহিনী।

27 July 2026

জাতীয় বৃক্ষরোপণ অভিযানে কোস্ট গার্ড, সদর দপ্তরসহ সব ইউনিটে কর্মসূচি

ট্যাগ :
abc

জাতীয় বৃক্ষরোপণ অভিযানে কোস্ট গার্ড, সদর দপ্তরসহ সব ইউনিটে কর্মসূচি

আপডেট এর সময় : ০৬:১৩:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬